খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

যবিপ্রবিতে ঢাবি ফোরাম যশোরের বর্ণাঢ্য মিলনমেলা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১১:০২ অপরাহ্ণ
যবিপ্রবিতে ঢাবি ফোরাম যশোরের বর্ণাঢ্য মিলনমেলা
‘এসো মেলাই কাঁধে কাঁধ, যশোরে টিএসসির স্বাদ’- এ স্লোগানকে বুকে ধারণ করে মধুর স্মৃতিচারণ, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্বসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম, যশোরের চতুর্থ বার্ষিক মিলনমেলা। দিনব্যাপী শুক্রবার জাঁকজমকপূর্ণ এই আয়োজন ছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশকৃত যশোরের প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক-বিমায় কর্মরত প্রাক্তণ শিক্ষার্থীদের নিয়ে ছিল বর্ণাঢ্য এই আয়োজন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৪৮৮ জন প্রাক্তণ শিক্ষার্থী ও তাদের অতিথিসহ মোট ৮৩৭ জন এ আয়োজনে অংশ নেন। যবিপ্রবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঐতিহাসিক কার্জন হল, অপরাজেয় বাংলার রেপ্লিকা ছবি দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দীর্ঘদিনের বন্ধু, হলের সতীর্থ, বড় ভাই ও ছোট ভাইদের পেয়ে আনন্দঘন পরিবেশে এক টুকরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন সংলগ্ন এলাকা।
দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। এরপর শুরু হয় স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীগণ তাঁদের বিশ্ববিদ্যালয় ও হল জীবনের নানা মজার স্মৃতি তুলে ধরেন। এরপর একসাথে দুপুরের খাবার গ্রহণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, একটি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হলে দেশের বড় বিশ্ববিদ্যালয়গগুলোর সহায়তা নিয়ে তৈরি হয়। ঢাবি ফোরাম, যশোর যে সুন্দর অনুষ্ঠান করেছেন, এ জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রাক্তন শিক্ষার্থীগণও যদি এখানে কোনো মিলনমেলা করতে চান, তাদের জন্যও যবিপ্রবি ক্যাম্পাস উন্মুক্ত।
দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থিত সবাইকে স্বাগত জানান ঢাবি ফোরাম, যশোরের সভাপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান জনি, মিলনমেলা আয়োজক কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ খালেদ, সদস্য সচিব মো. আব্দুর রাজ্জাকসহ কমিটির অন্য সদস্যরা। অনুষ্ঠানে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. শাহীন, বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন, ঢাবি ফোরামের কার্যনির্বাহী কমিটির শামসুল আলম, আতিয়ার রহমান, মোফাজ্জেল হোসেন, সিরাজুল ইসলাম, ড. মো. আব্দুর রউফ, মামুন আজাদ, মনিরুজ্জামান লাজন, গিয়াস উদ্দিন, আব্দুর রশিদ অর্ণব, চঞ্চল কুমার বাছাড়, আব্দুর রহিম, শাহীন আলম, কামরুজ্জামান অভি প্রমুখ উপস্থিত ছিলেন। প্রচার সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম, যশোর
ও উপ-পরিচালক (চলতি দায়িত্ব), জনসংযোগ শাখা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোঃ আব্দুর রশিদ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য জানানো হয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি