স্বাস্থ্যমন্ত্রীকে প্রধান করে বার্ন হাসপাতালে আহতদের চিকিৎসায় বোর্ড গঠন
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুনে দগ্ধ হয়ে যারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন তাদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ১৭ সদস্যের এই মেডিকেল বোর্ডের প্রধান স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।
শনিবার বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধ রোগীদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।
এসময় সাংবাদিকদের তিনি বলেন, এখানে ১১ জন ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ৬ জনকে চিকিৎসকেরা ছাড়পত্র দিয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো।
বাকি ৫ জনকে ভর্তি রাখা হয়েছে। তাদের অবস্থা এখনো আশঙ্কাজনক। চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। শুক্রবার পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।






আপনার মতামত লিখুন