লোকসানে সেন্ট্রাল ফার্মা, তবু বাড়ছে শেয়ারের দাম
প্রতি নিয়ত লোকসানের তথ্য দিচ্ছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। তবে তার প্রভাব নেই লেনেদেনে। গত ৩০ জানুয়ারি লেনদেন হয়েছিল ২০ টাকা ৪০ পয়সা। আজ (৭ ফেব্রুয়ারি) লেনদেন শেষ হয়েছে ৩২ টাকা ৭০ পয়সা। এরমধ্যে টানা ৫ দিন হল্টেড ( সর্বোচ্চ দাম) ছিল প্রতিষ্ঠানটির শেয়ার দর।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
বুধবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ১৫ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ১৪ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫ টাকা ৪৪ পয়সা।






আপনার মতামত লিখুন