খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

৯ম বর্ষে পা রাখলো বিডি সমাচার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
৯ম বর্ষে পা রাখলো বিডি সমাচার

পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ দ্রুত সময়ে পাঠকের কাছে তুলে ধরে ৮ বছর সফলতার সঙ্গে কাটিয়ে ৯ম বর্ষে পদার্পণ করলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত বিডি সমাচার ২৪ ডটকম (bdsomachar24.com)।

বিডি সমাচার পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে বিজ্ঞানমনস্ক ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরিতে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে।

একটি দায়িত্বশীল বিজনেস অনলাইন নিউজ প্ল্যাটফর্ম হিসেবে বিগত ৮ বছরে আপনাদের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমরা কৃতজ্ঞ।

বিডি সমাচার মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও সমৃদ্ধিশালী দেশ গড়ার অঙ্গীকার নিয়ে ইতিমধ্যে পাঠক সমাজে ব্যাপক সাড়া ফেলেছে। বিডি সমাচার প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার চেষ্টা অব্যাহত রয়েছে।

তরুণদের জন্য দুয়ার খুলে দিয়েছে গণমাধ্যম। তরুণদের অগ্রযাত্রাকে মসৃণ করার লক্ষ্যে বর্তমানে সবাই সোচ্চার হচ্ছে। তরুণদের সফলতায় কাজ করছে বিডি সমাচার।

সামাজিক জীবনের নানা সমস্যা মোকাবেলায় গণমাধ্যম সহযোগী হাতিয়ার হিসেবে কাজ করে। সমাজ থেকে ক্ষুধা, দারিদ্র্য, কুসংস্কার, অজ্ঞতা ও বৈষম্য দূরীকরণে বিডি সমাচার সহযোগী হিসেবে কাজ করছে।

বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকম সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আপসহীন।

বিগত ৮ বছরে যারা আমাদের পাশে ছিলেন তাদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মহসিন হোসেন।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’