খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মাছ-মুরগি ফিডে ক্ষতিকর উপাদান : ২ মাস সময় দিলো সরকার

সরকারি নির্দেশনা অনুযায়ী ফিড উৎপাদন
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
মাছ-মুরগি ফিডে ক্ষতিকর উপাদান : ২ মাস সময় দিলো সরকার

ছবি-সংগৃহীত

মাছ, মুরগি ও হাঁসসহ প্রাণিসম্পদের ফিড উৎপাদনে সরকারি গাইডলাইনের বাইরে ক্ষতিকর উপাদান ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দুই মাস সময় দিয়েছে সরকার। এ সময়ের মধ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী ফিড উৎপাদন নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি ফিড মিল ও বিক্রয়কেন্দ্রে গিয়ে পণ্য পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনেক ধরনের ক্ষতিকর উপাদান ও অ্যান্টিবায়োটিক দিয়ে ফিড উৎপাদনের অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের এবারের যে মৎস্য সপ্তাহ দিবস যেটা, এখানে আমরা বিভিন্ন সেক্টরের যারা-যারা সচেতন চাষিকে ১৪টি গোল্ড মেডেল দিচ্ছি এবং তারপরে আমাদের মূল প্রচারণা যেটা, যে মাছ উৎপাদনের শুধু নয়, সেফ ফিশ উৎপাদন করতে হবে।

তিনি বলেন, এখানে সরকারের একটা গাইডলাইন আছে। ওই গাইডলাইন অনুযায়ী তাদেরকে ফিড উৎপাদন করতে হবে। এ ব্যাপারে আমরা এরইরমধ্যে তাদের সঙ্গে মিটিংও করেছি।

মন্ত্রী বলেন, তাদেরকে আমাদের সরকারের গাইডলাইন অনুযায়ী উৎপাদন করার জন্য নির্দেশ দিয়েছি। তার ভেতরে কিছু যে এমন গাইডলাইনের বাইরে হয়নি, তা না; কিছু হয়েছে। আমরা মাঠ পর্যায়ে গিয়ে দেখেছি এবং তাদেরকে আমরা এক থেকে দুই মাস সময় দিয়েছি। দুই মাসের ভেতরে আপনারা এগুলোকে ঠিক করেন। তারপর সরকার যে গাইডলাইন দেবে, ওই গাইডলাইনের বাইরে উৎপাদন করার কোনো অবস্থাতেই আপনারা করতে পারবেন না।

তিনি আরও বলেন, আমরা ওই মিলগুলো ভিজিট করব। মাঠ পর্যায়ে তাদের যে পণ্য আছে, সেল সেন্টারে গিয়ে আমরা টেস্ট করতে যাব।

তিনি আরও বলেন, আমরা কিন্তু এটার বিষয়ে সিরিয়াস। আমরা এখানে মিটিং করে কাজ করেছি। আমরা খাদ্যের ব্যাপারে, স্পেশালি কোয়ালিটি ফুডের ব্যাপারে, যেকোনো ধরনের ফুড হোক; হোক মাছ, হোক মুরগি, হাঁস, হোক গরু-ছাগল, সবজি-আমরা কোয়ালিটি ফুডের প্রশ্নে প্রচণ্ড সিরিয়াস। এটাই আমাদের এই সরকারের একটা প্রধান প্রায়োরিটি। যতটুকু উৎপাদন করি, ওটা যেন সত্যিকারের অর্থে মানুষের কল্যাণে যেন আসে। এ ব্যাপারে আমরা খুব সচেতন। এই সরকার প্রচণ্ড সচেতন।

 

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার

সংগৃহীত ছবি

বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসের শুরুতেই স্পিকার এ ঘোষণা দেন।

স্পিকার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। সেটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে। সে অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো।’

ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।  ১৯৪০ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ওসমান গণির সন্তান।

যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি বাকৃবিতে শিক্ষকতা এবং বিশ্বব্যাংকে উচ্চপদে কর্মরত ছিলেন। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১-২০০৬ মেয়াদে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

শীর্ষ সংবাদ:
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী