ঢাকাকেন্দ্রিক চাপ কমাতে দেশজুড়ে সুবিধা বাড়ানোর পরিকল্পনা: প্রধানমন্ত্রীর
রাজধানী ঢাকার ওপর বাড়তে থাকা জনচাপ কমাতে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক সেবা দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রসারণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দন আহমদ।
কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম রাজধানীকে আধুনিক ও বাসযোগ্য করতে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জনঘনত্ব নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা জানতে চান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে চাকরি, চিকিৎসা ও শিক্ষাসহ অধিকাংশ সুযোগ-সুবিধা ঢাকাকেন্দ্রিক হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ রাজধানীমুখী হচ্ছে। এই পরিস্থিতি একদিনে তৈরি হয়নি, বরং বছরের পর বছর ধরে গড়ে উঠেছে।
তিনি আরও জানান, সরকার ধীরে ধীরে দেশের সব অঞ্চলে এসব মৌলিক সুবিধা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন স্থানে শিল্পায়ন অঞ্চল গড়ে তোলা হচ্ছে, পাশাপাশি উন্নত চিকিৎসা সেবা ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মানুষের ঢাকামুখী হওয়ার প্রবণতা কমবে এবং পর্যায়ক্রমে রাজধানীর ওপর চাপও হ্রাস পাবে।






আপনার মতামত লিখুন