শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের হুঁশিয়ারি: ইরানের সেনাপ্রধানের
ইরানের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বিক নিরাপত্তা রক্ষায় অটল থাকার অঙ্গীকার করেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান আমির হাতামি। তিনি জানিয়েছেন, যেকোনো শত্রুর বিরুদ্ধে ইরানি বাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের স্থল, আকাশ ও সমুদ্রসীমা রক্ষায় সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
আমির হাতামি বলেন, সশস্ত্র বাহিনীর সব ইউনিটই তাদের সামরিক সক্ষমতা আরও জোরদার করছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। তিনি দাবি করেন, ইরানি বাহিনী আত্মত্যাগ ও আদর্শিক চেতনায় অনুপ্রাণিত, যা তাদের দায়িত্ব পালনে আরও দৃঢ় করেছে।
তিনি আরও সতর্ক করে বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় সেনারা ‘ট্রিগারে আঙুল রেখে’ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।






আপনার মতামত লিখুন