খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কাউনিয়ায় আলোর দিশারী পাঠাগারে জাপানি ভাষা কোর্সের শুভ উদ্বোধন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
কাউনিয়ায় আলোর দিশারী পাঠাগারে জাপানি ভাষা কোর্সের শুভ উদ্বোধন

রংপুরের কাউনিয়ায় জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘আলোর দিশারী পাঠাগার’-এর উদ্যোগে জাপানি ভাষা শিক্ষা কোর্সে প্রশিক্ষণার্থীদের চার মাস মেয়াদী কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৫ টায় পাঠাগার প্রাঙ্গণে জাপানিজ ভাষা শিক্ষা কোর্সের শুভ উদ্বোধন করা হয়। এসময় জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে আগ্রহী বিপুলসংখ্যক প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন।এর মধ্যে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২০ জন কে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন।অনলাইনে আবু হাসান রানা (অতিরিক্ত ডি আইজি) বাংলাদেশ পুলিশ, শামীম আল মামুন সবুজ (প্রভাষক) সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শহিদার রহমান (শিক্ষক), ড. আবু জামান সরকার (সাবেক পরিচালক ধান গম ও ভূট্টা গবেষণা ইন্সটিটিউট) আলোর দিশারী পাঠাগারের সাধারণ সম্পাদক ও কাউনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবির তারা, সহকারী অধ্যাপক মোঃ সাইফুর রহমান (মুক্তা), পাঠাগারের দপ্তর সম্পাদক আহসান হাবীব তুহিন, সাংবাদিক জহির রায়হান, জসিম সরকার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পাঠাগার সূত্রে জানা গেছে, এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তদের সরকারি ব্যবস্থাপনায় জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকরা জানান, জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের তরুণরা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবে এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন