খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি : মির্জা আব্বাস

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ভোটের স্বচ্ছতা নিয়ে গুরুতর আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার অভিযোগ, একটি মহল প্রশাসনের ভেতরে অবস্থান নিয়ে ভোটের ফল প্রভাবিত করার চেষ্টা করতে পারে, আর সে চেষ্টা ব্যর্থ হলে নির্বাচনকে বাধাগ্রস্ত করার পথেও যেতে পারে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজায় আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, নির্বাচন ঘিরে তিনি ব্যাপক অনিয়ম ও কারচুপির সম্ভাবনা দেখছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।

মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি রাজনৈতিক শক্তি এখনও মুক্তিযুদ্ধের ইতিহাস মেনে নিতে পারেনি। তাদের পক্ষ থেকে প্রতিনিয়ত বিএনপি ও দলটির নেতৃত্বের বিরুদ্ধে অশালীন ভাষায় আক্রমণ চালানো হচ্ছে। তিনি আরও বলেন, কিছু দল ক্ষমতার লোভে বিদেশি শক্তির সঙ্গে সমঝোতায় লিপ্ত হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিএনপি একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা ইতিহাসে স্বীকৃত। কিন্তু সেটিই কিছু গোষ্ঠীর কাছে অসহনীয় হয়ে উঠেছে।

নির্বাচন নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দেশের জনগণের সঙ্গে প্রতারণা করে কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে ফলাফল পাল্টানোর চেষ্টা করা হলে বিএনপি তা কখনোই মেনে নেবে না। জনগণের ভোটের প্রকৃত ফলাফল নিয়েই ঘরে ফিরবে দলটি।

বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, জামায়াত ও এনসিপির সমর্থনেই ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতার কাঠামোর সঙ্গে যুক্ত হয়েছেন—এ কথা তিনি নিজেই স্বীকার করেছেন বলে দাবি করেন বিএনপির এই নেতা। তার ভাষ্য অনুযায়ী, সেই কারণেই নির্বাচন প্রক্রিয়ায় ওই দুটি দলের প্রভাব দৃশ্যমান।

এ সময় তিনি বলেন, বিরোধী পক্ষের কেউ কেউ চান যেন তিনি নির্বাচনের আগে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেন, তবে তিনি সে পথে যাবেন না। প্রয়োজন হলে নির্বাচন শেষে আইনি ও রাজনৈতিকভাবে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সভা শেষে নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আব্বাস ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান এবং ভোটের দিন সতর্ক থাকার নির্দেশ দেন।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন