কাউনিয়ায় এনসিপি ও ১১দলীয় জোটের নির্বাচনী পথসভা
জাতীয় নাগরিক পার্টি ও ১১ দলীয় জোট শাপলা কলি মার্কার প্রার্থী আখতার হোসেনের নির্বাচনী পথ সভা কাউনিয়া গালর্স স্কুল মোড়ে রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের এমপি প্রার্থী আখতার হোসেন, সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক(দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, এনসিপির, নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা সারমিন, জামায়াতের রংপুর মহানগর আমীর এটিএম আজম খান, কাউনিয়া উপজেলা জামাত সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারী ফজলুর রহমান, জাতীয় নাগরিক পার্টি এনসিপি,রংপুর জেলা শাখার সংগঠক মোস্তাইন বিল্লাহ, মোঃ রেজা আহমেদ, উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন আপনাদের ভোটে শাপলা কলি মার্কার প্রার্থী আখতার হোসেন জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে,উন্নয়ন বঞ্চিত বৈষম্যের শিকার রংপুরের উন্নয়ন করা হবে। বেকারত্ব দূরীকরণ,নারীদের সাবলম্বী করার ব্যবস্থা করা হবে। শাড়ি,কম্বল, স্কুল ব্যাগ, টাকা পয়সা দিয়ে ভোট নেওয়ার দিন শেষ।
ভারতের রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টির দাফন সম্পন্ন হবে আগামী ১২ ফেব্রুয়ারী । জাতীয় পার্টি না ভোটের পক্ষ নিয়েছে। আপনারা জানেন তারেক রহমান,ডাঃ শফিকুর রহমান সহ অনেক নেতা হ্যাঁ ভোটের পক্ষ নিয়েছে। আপনারা শাপলা কলি কে ভোট দেওয়ার পাশাপাশি হ্যাঁ ভোট দিয়ে সংস্কার ও নতুন বাংলাদেশ গড়তে সহায়তা করবেন এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তারা কাউনিয়া-পীরগাছা তথা রংপুরের উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আখতার হোসেনকে বিজয়ী করার আহ্বান জানান।
পথসভায় এনসিপি ও জোটভুক্ত দলের স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন