খুঁজুন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

কাউনিয়ায় ভুয়া চেক মামলায় ঋণগ্রহীতা নারী হয়রানি ও গ্রেফতার

ইউএনও তদন্তের আশ্বাস
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
কাউনিয়ায় ভুয়া চেক মামলায় ঋণগ্রহীতা নারী হয়রানি ও গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় ভুয়া মামলায় ঋণ গৃহীতা রিনা বেগম নামে এক নারীকে হরয়ানী ও গ্ৰেফতার করার অভিযোগ উঠেছে বেসরকারি ঋনদান সংস্থা ইএসডিও এনজিও কর্তৃপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী  ভুয়া মামলাকারীর বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের গংগানারায়ন গ্ৰামের শহিদুল ইসলামের স্ত্রী রিনা বেগম অভাবেব সংসারে স্বচ্ছলতা আনতে ২০২৩ সালের ডিসেম্বর মাসে ইএসডিও কাউনিয়া উপজেলা শাখায় ঋন চুক্তিপত্র মোতাবেক একলাখ টাকা ঋন নেয়। সেই সময় ইএসডিওর শাখা ব্যবস্থাপক তার নামীয়ও জনতা ব্যাংক একাউন্টের ফাঁকা চেকের পাতা জমা নেয়। সেই ঋনের টাকা কিস্তিতে পরিশোধ করেন তিনি। পুর্বের ঋন পরিশোধের পর ২০২৫ সালে১৮ মে ৪৯ হাজার টাকা ঋন নেয় রিনা বেগম এবংকিস্তিতে ঋনের টাকা জমা দেন তিনি। চলতি বছরের ২০ জানুয়ারীতেও তিনি ইএসডিও কাউনিয়া শাখায় কিস্তির সাড়ে চার হাজার টাকা  জমা দেন । কিন্তু ইএসডিও রংপুর জোন কর্তৃপক্ষ ও কাউনিয়া উপজেলা শাখা ব্যবস্থাপক তাদের কাছে জমা রাখা রিনা বেগমের জনতা ব্যাংক একাউন্টের ফাঁকা চেকের একটি পাতায় ২৩/০২/২০২৫ ইং তারিখ বসিয়ে এবং চেকে ৫৬ হাজার টাকা উল্লেখ করে জনতা ব্যাংক কাউনিয়া শাখায় ইএসডিও এনজিওর একাউন্টে জমা করেন। কিন্তু ব্যাংকে রিনা বেগমের একাউন্টে টাকা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ ২৯/০৭/২০২৫ইং তারিখে চেকটি ডিজঅনার করেন। এরপর ২৯/০৯/২০২৫ ইং তারিখে ইএসডিও রংপুর জোনের সহকারী আইন সহায়তাকারী আরিফ ইফতেখার বাদী হয়ে

রিনা বেগমের বিরুদ্ধে রংপুর আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। ইএসডিও কর্তৃপক্ষ মামলার বিষয়টি গোপন রাখে ঋন গৃহীতা রিনা বেগমের কাছে। আদালতে হাজির না হওয়ায় ভুক্তভোগী নারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হয়। পরে গত শনিবার দিবাগত রাতে রিনা বেগমকে বাড়ি থেকে গ্ৰেফতার করে রবিবার আদালতে পাঠায় কাউনিয়া থানা পুলিশ। ওইদিন রিনা বেগমকে জামিন দেয় আদালত।

ভুক্তভোগী রিনা বেগম বলেন, তিনি গত বছরের ১৮ মে ইএসডিও এনজিও থেকে ৪৯ হাজার টাকা ঋণ নেন। কিস্তিও দিচ্ছেন। কিন্তু ইএসডিও কর্তৃপক্ষ আমার চেক প্রদানের ২৩/০২/২০২৫ ইং তারিখ দেখিয়ে আমার বিরুদ্ধে ভুয়া চেক ডিজঅনার মামলা দায়ের করে। আমার স্বামী প্রায় ১৮ হাজার টাকা খরচ করে আমাকে জামিন করিয়েছে। তিনি বলেন, ভুয়া মামলায় তিনি গ্ৰেফতার হওয়ায় আর্থিক ক্ষতিগ্ৰস্থ হন। এলাকায় তার সম্মানহানি হয়েছে। এ ঘটনার তিনি বিচার চেয়ে বুধবার (১৮ জানুয়ারি) ইউএনওর দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

হয়রানি মুলক ভুয়া মামলায় স্ত্রী গ্ৰেফতারের ঘটনায় আক্ষেপের সুরে অভিযোগ করে ভুক্তভোগীর স্বামী শহিদুল ইসলাম বলেন, এমন ঘটনা যে আর কোন ঋন গৃহীতার সাথে না ঘটে, প্রশাসন তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে  ব্যবস্থা নিবেন এই দাবি জানাই।

এ ব্যাপারে মামলার বাদীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

তবে ইএসডিও কাউনিয়া শাখা ব্যবস্থাপক আরিফ হোসেন বলেন, ঋন গ্রহীতা রিনা বেগম ঠিকভাবে কিস্তির টাকা জমা না করায় উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মামলা দায়ের করা হয়েছে। তবে ঋন প্রদানের তিন মাস আগের তারিখ উল্লেখ কৃত চেক ব্যাংকে জমা দিয়ে ডিজঅনার করার বিষয়ে জোনাল অফিস সবই জানেন। তবে জোনাল ম্যানেজার ব্যাংকে ডিজঅনার হওয়া চেকে উল্লিখিত তারিখ বিষয়ে কিছুই জানেন না। তিনি খোঁজ নিয়ে পরে জানাতে চেয়েছেন।

তবে ভুয়া চেক ডিজঅনার মামলায় হয়রানি ও গ্রেফতার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। তিনি বলেন, এমন ঘটনা যেন আর কারো সাথে না ঘটে এনজিও শাখা ব্যবস্থাপককের কাছ থেকে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

সংগৃহীত ছবি

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি মেটাতে প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

 

শীর্ষ সংবাদ:
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ