খুঁজুন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত ইমরুল হাসান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত ইমরুল হাসান

ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত নভেম্বর-ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজির হাত থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন তিনি।

অভিন্ন ও নিরপেক্ষ মানদণ্ডে সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে ইসলামপুর সার্কেলকে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এ সাফল্যের পেছনে সার্কেলের নেতৃত্বে থাকা এএসপি মো. ইমরুল হাসানের কার্যকর, দূরদর্শী ও পেশাদার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ইসলামপুর উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। মাদকবিরোধী অভিযান জোরদার, হারানো মোবাইল ফোন দ্রুত উদ্ধার, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের কার্যকর সেতুবন্ধন তৈরি এবং থানা দালালমুক্ত রাখতে নেওয়া উদ্যোগের মাধ্যমে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন।

পুরস্কার গ্রহণ শেষে এএসপি মো. ইমরুল হাসান বলেন, এই স্বীকৃতি এককভাবে আমার নয় এটি ইসলামপুর সার্কেলের সকল পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। পাশাপাশি জামালপুর জেলার শ্রদ্ধেয় পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতাই এই সাফল্যের মূল ভিত্তি। সবার দোয়া ও সহযোগিতা নিয়ে আগামীতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
তার নেতৃত্বে পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বেড়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। এতে ইসলামপুর উপজেলার পুলিশ প্রশাসনের ভাবমূর্তি আগের চেয়ে আরও উজ্জ্বল হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

সংগৃহীত ছবি

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি মেটাতে প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

 

শীর্ষ সংবাদ:
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ