খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইসলামপুর পূর্ব অঞ্চলের কৃতি সন্তান ড. রাশিদুল হাসানের পিএইচডি ডিগ্রি অর্জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
ইসলামপুর পূর্ব অঞ্চলের কৃতি সন্তান ড. রাশিদুল হাসানের পিএইচডি ডিগ্রি অর্জন

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পূর্ব অঞ্চল গাইবান্ধা ইউনিয়নের ঐতিহ্যবাহী নাপিতের চর এলাকার কৃতি সন্তান রাশিদুল হাসান পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে দীর্ঘ অধ্যবসায়, নিষ্ঠা ও মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে এই সর্বোচ্চ শিক্ষাগত ডিগ্রি অর্জনে সক্ষম হন।

 

ড. রাশিদুল হাসান প্রখ্যাত শিক্ষাবিদ, সাবেক হেডমাস্টার ইয়াসিন আলী মৌলভী সাহেবের নাতি। তিনি শামছুল হুদা (বিএসসি) ও রওশনআরা তালুকদারের সন্তান। বাবা-মা উভয়েই দীর্ঘদিন স্কুল শিক্ষক হিসেবে নিষ্ঠার সঙ্গে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। এমন এক শিক্ষাবান্ধব পরিবেশে বেড়ে ওঠার ফলে শৈশব থেকেই ড. রাশিদুল হাসান জ্ঞানচর্চা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেকে গড়ে তুলেছেন।

 

গত ১১ জানুয়ারি


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের সভায় তাঁর পিএইচডি ডিগ্রি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়।

 

ড. রাশিদুল হাসানের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয় এটি তাঁর পরিবার, শিক্ষকবৃন্দ, শুভানুধ্যায়ীসহ ইসলামপুর পূর্ব অঞ্চল এবং সমগ্র উপজেলাবাসীর জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।

তিনি তাঁর অর্জিত জ্ঞান ও গবেষণালব্ধ অভিজ্ঞতা সমাজ উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং মানুষের কল্যাণে কাজে লাগানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

ভবিষ্যতে সুযোগ পেলে তিনি ইসলামপুরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে আগ্রহ প্রকাশ করেন, যাতে তাঁর মেধা ও দক্ষতা এলাকার সার্বিক উন্নয়নে কার্যকরভাবে কাজে লাগানো যায়।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন