খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সিরিয়াল কিলার সবুজ বাড়িতে গিয়েও করতেন চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
সিরিয়াল কিলার সবুজ বাড়িতে গিয়েও করতেন চুরি

সিরিয়াল কিলার সবুজ শেখ ওরফে মশিউর রহমান সম্রাট তার বাবা-মাকে কোনো ভরণপোষণ দিতেন না। নিজেই বিয়ে করছিলেন। তার একটি ছেলেও ছিল। তবে কোনো দিন সেই স্ত্রী ও সন্তানকে দেখার সুযোগ হয়নি সবুজের বাবা-মায়ের, এমনকি এলাকাবাসীরও। সবুজ ঢাকায় থাকলেও মাঝে মধ্যে ফিরতেন পৈতৃক ভিটায়। এলাকায় ফিরেও চুরি-ছিনতাই করতেন বলে জানান স্থানীয়রা। 

সিরিয়াল কিলার মশিউর রহমান সম্রাটের আসল নাম সবুজ শেখ। তিনি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলুদিয়া ইউনিয়নের মৌছামান্দ্রা গ্রামের পান্না শেখের ছেলে।

সরেজমিনে বৃহস্পতিবার বিকেলে সবুজের পৈতৃক বাড়ি লৌহজং উপজেলার মৌছামন্দ্রা গ্রামে গিয়ে দেখা যায়, বাড়িটিতে একেবারে সুনসান নীরবতা। কাপড় দিয়ে ঘেড়া একটি টিন ও কাঠ দিয়ে নির্মিত পাটাতন ঘরে বসবাস করেন সবুজের মা মমতাজ বেগম ও বাবা পান্না সেখ। বাড়ির গেটের সামনে রয়েছে একটি ছাগলের ঘর। বেশ কিছু ছাগল লালন-পালন করেন পান্না সেখ। মিডিয়ার ভয়ে পান্না সেখ দিনের বেলায়  থাকেন আত্মগোপনে। সবুজের মা মমতাজ বেগম অনেকটা মানসিক ভারসাম্যহীন।

প্রতিবেশীরা জানান, ব্রেইন টিউমারসহ বিভিন্ন রোগে আক্রান্ত মমতাজ বেগম। ছেলের একাধিক খুনের কথা শুনে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন।

সবুজের মা মমতাজ বেগম বলেন, কোনো দিন একটি টাকাও বাবা-মাকে দেয়নি সবুজ। বিয়ে করেছে নিজের ইচ্ছায়। বউ-বাচ্চাও কোনো দিন দেখায়নি।

স্থানীয়রা জানান, সবুজের চার বোনের মধ্যে তিনজনের বিয়ে হয়ে গেছে, একজন এখনো অবিবাহিত। তবে তিনিও বাবা-মায়ের সাথে বসবাস করেন না। ৪ বোন ৩ ভাইয়ের মধ্যে সবুজ দ্বিতীয়। তিন ভাইয়ের মধ্যে সবার বড় সবুজ। এক ভাই ঢাকায় রঙের কাজ করেন, ছোট ভাই অটোরিকশা চালান।

স্থানীয়রা অভিযোগ করেন, সবুজ ছিনতাই, অটোরিকশা ও সাইকেল চুরির মতো বিভিন্ন অপরাধে জড়িত। মাঝে মধ্যে এলাকায় এসে চুরি-ছিনতাই করে পালিয়ে যেতেন। সর্বশেষ এক মাস আগে দুই দিন বাড়িতে থেকে আবার চলে যান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা য়ায়, সবুজের বাবা তার পৈতৃক বাসস্থানে খুব কম সময়ই বসবাস করেছেন। তবে বৃদ্ধ বয়সে প্রায় ১০ বছর আগে এলাকায় ফিরে বসবাস করতে শুরু করছেন। বর্তমানে বাড়িতে বেশ কিছু ছাগল পালন আর শ্রমিকের কাজ করে চলে তার সংসার।

এলাকাবাসী জানান, সবুজের বাবা আগে ঢাকার জুরাইন এলাকায় বসবাস করতেন। তারপর কেরাণীগঞ্জ ও সভারে বসবাস করেন। প্রায় ১০ বছর আগে সবুজের বাবা তার পিত্রালয়ে ফিরে আসলেও সবুজসহ তার অন্যান্য ছেলেরা এলাকায় ফিরে আসেননি। তবে মাঝে মধ্যে ছেলেরাও বাবার বাড়িতে বেড়াতে আসেন।  প্রায় এক বছর আগে সবুজ এলাকায় একবার ফিরে আসেন একটি অটোগাড়ি ভাড়া নিয়ে। পরে ওই অটো চালকের গলায় ছুরি ঠেকিয়ে গাড়িটি ছিনতাই করার চেষ্টা করেন। এরপর তার বাবাসহ এলাকার লোকজন সবুজকে ধরে রিহ্যাবে দিয়ে দিয়েছিলেন। কেরানীগঞ্জে দিনের আলো রিহ্যাবে দেওয়া হয়েছিল তাকে। কিন্তু তাকে রিহ্যাবে দেওয়ায় সে তার বাবা ও দুই প্রতিবেশীর বিরুদ্ধে রিহ্যাব হতে পালিয়ে লৌহজং থানায় অভিযোগ দায়ের করেন।  গত এক মাস আগে একবার বাড়িতে এসেছিলেন সবুজ। এসে  নিজেই নিজের সঙ্গে কথা বলে সবাইকে গালাগালি করেন।

স্থানীয় অষ্টম শ্রেণির ছাত্র আবির বলেন, সবুজ মাঝে মধ্যে দেশে আসতো। আমাদের সাথে ঠিকমতোই কথাবার্তা বলতো। তবে মাঝে মাঝে তাকে নিজের সাথে নিজেই কথা বলতে দেখছি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বৃদ্ধা জানান, সবুজরা ঢাকায় থাকতো। তবে মাঝেমধ্যে ওরা বাড়িতে আসতো সবুজের মা ব্রেইন টিউমারসহ এখন অনেকগুলো রোগে আক্রান্ত। সবুজ ঢাকায় ৬টা খুন করছে- এটা আমরা ইউটিউবে দেখছি। সাংবাদিকরা কয়েকদিন যাবৎ সবুজের বাসায় আসছে। ওর মা খুনের বিষয়গুলো জেনে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে।

এ ব্যাপারে হলদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল খান লেন, সবুজের বাবা পান্না সেখের পৈতৃক বাড়ি আমার এলাকায় হলেও তারা কেউ আমার এলাকার ভোটার না। শুনেছি তারা জুরাইন বসবাস করতো। সেখানেই সবুজ ও তার ভাইবোনদের বেড়ে ওঠা। সবুজের বাবা কিছুদিন যাবৎ আমাদের এলাকায় বসবাস শুরু করেছেন।

তিনি আরও বলেন, সবুজ বাড়ি এলেই এলাকায় চুরি ছিনতাই হতো। এখন আমরা বিষয়টি বুঝতে পেরেছি হয়তো এ ধরনের কাজ সেই করতো।

এ ব্যাপারে লৌহজং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমি যতটুকু জানতে পেরেছি সবুজ একটা সাইকো। তার বিরোদ্ধে লৌহজং থানায়  কোনো মামলা নেই।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন