দরপতনের শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর কমার তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে জানা যায়, এদিন ফান্ডটির ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় ৩০ পয়সা কমে যায়, যা শতাংশের হিসাবে ৫ দশমিক ৪৫ শতাংশ হ্রাস।
দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ৪ দশমিক ৮৮ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান: দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের দর কমেছে ৪ দশমিক ৪০ শতাংশ।
এ ছাড়া ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, খান ব্রাদার্স, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।






আপনার মতামত লিখুন