খুঁজুন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

বেসরকারি টিকিট ব্যবস্থাপনার

প্রথম দিনেই বেনাপোল কমিউটার ট্রেনে টিকিট বিক্রি বেড়েছে

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
প্রথম দিনেই বেনাপোল কমিউটার ট্রেনে টিকিট বিক্রি বেড়েছে

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ বেনাপোল–খুলনা–মোংলা রুটে চলাচলকারী বেনাপোল কমিউটার (৫৩ বেতনা) ট্রেনটি সরকারি ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে হস্তান্তরের প্রথম দিনেই টিকিট বিক্রিতে ইতিবাচক চিত্র দেখা গেছে।আজ রবিবার (১১ জানুয়ারি) ঝিকরগাছা রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে স্বাভাবিক দিনের তুলনায় টিকিট বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ঝিকরগাছা রেলওয়ে স্টেশনটি ফুলের রাজ্য হিসেবে খ্যাত গদখালি এলাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এই স্টেশন ব্যবহার করে প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ জন যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। নতুন ব্যবস্থাপনার প্রথম দিনেই এখানকার টিকিট বিক্রিতে তার প্রতিফলন দেখা গেছে।

স্টেশন সূত্র জানায়, খুলনা থেকে ফিরে ঝিকরগাছা স্টেশনে নামা যাত্রীদের টিকিট বিক্রির ক্ষেত্রে আজ অন্য দিনের তুলনায় বেশি টিকিট বিক্রি হয়েছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সাধারণত সকাল ৭টা ৪৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনের ঝিকরগাছা থেকে বেনাপোলগামী যাত্রীদের জন্য যেখানে প্রতিদিন ৩ থেকে ৪টি টিকিট বিক্রি হতো, আজ সেখানে প্রায় ৪০টি টিকিট বিক্রি হয়েছে। এতে অন্যান্য দিনের তুলনায় টিকিট কালেকশনও বেড়েছে।

একই সঙ্গে ০৯টা ৫০মিনিটে বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী ট্রেনের ঝিকরগাছা থেকে মোংলাগামী যাত্রীদের ক্ষেত্রেও টিকিট বিক্রির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কাউন্টার সূত্রে জানা গেছে, সাধারণ দিনে যেখানে মোংলাগামী যাত্রীদের জন্য গড়ে ৫০ থেকে ৬০টি টিকিট বিক্রি হতো, সেখানে আজ বিক্রি হয়েছে প্রায় ১০০ এর অধিক টিকিট।

আজ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ট্রেনটির বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এইচ অ্যান্ড এম ট্রেডিং কর্পোরেশন’। তবে ট্রেনের ভাড়া পূর্বের নির্ধারিত মূল্যেই বহাল রাখা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, লাভজনক এই রুটটি বেসরকারি টিকিট ব্যবস্থাপনার আওতায় আনতে ২০২৫ সালের ২২ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়। ১৯ মে দরপত্র খোলা হয় এবং জুনের প্রথম সপ্তাহে যাচাই-বাছাই শেষে বিষয়টি রেলওয়ের মূল্যায়ন কমিটিতে পাঠানো হয়। সব প্রক্রিয়া সম্পন্ন শেষে তিন বছরের জন্য ‘এইচ অ্যান্ড এম ট্রেডিং কর্পোরেশন’ কে টিকিট ব্যবস্থাপনার কার্যাদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৩ নভেম্বর বেনাপোল–খুলনা–মোংলা রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। ২০১০ সালের ২৮ জুলাই পর্যন্ত এটি সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হয়। পরবর্তীতে বেসরকারি ব্যবস্থাপনায় যাত্রীসেবার মান অবনতি, চোরাচালান ও দখলদারিত্ব বাড়ায় ২০১৩ সালে পুনরায় সরকারি তত্ত্বাবধানে নেওয়া হয় ট্রেনটি।

ট্রেন ও স্টেশনের প্রতিটি প্রবেশ ও বহির্গমন গেটে রেলওয়ের কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। টিকিট যাচাই ও শৃঙ্খলা রক্ষায় তারা দায়িত্ব পালন করেন। ফলে বেসরকারি ব্যবস্থাপনার প্রথম দিনেই স্টেশনে বাড়তি তদারকি দেখা গেছে।

ঝিকরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার নিগার সুলতানা বলেন, “আজ থেকে এইচ অ্যান্ড এম ট্রেডিং কর্পোরেশন ট্রেনটির টিকিট ও বাণিজ্যিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। বাংলাদেশ রেলওয়ে নিয়মিতভাবে তাদের কার্যক্রম তদারকি করবে।”

পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

সংগৃহীত ছবি

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি মেটাতে প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

 

শীর্ষ সংবাদ:
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ