মেডিকেল-ডেন্টাল ভর্তি পরিক্ষায় পাসের হারে এবারও এগিয়ে মেয়েরা
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা আবারও এগিয়ে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য শিক্ষা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করে। চলতি বছরে ভর্তি পরীক্ষায় মোট পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।
এ বছর পরীক্ষায় মোট আবেদনকারী ছিলেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যেছে লে আবেদনকারী: ৪৯ হাজার ২৮ জন, মেয়ে আবেদনকারী: ৭৩ হাজার ৬০৪ জন
ফলাফলে উত্তীর্ণ হয়েছেন—
মেয়ে শিক্ষার্থী: ৫০ হাজার ৫১৪ জন
ছেলে শিক্ষার্থী: ৩১ হাজার ১২৮ জন
ভর্তি পরীক্ষার ফলাফল জানতে শিক্ষার্থীরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট dghs.gov.bd এবং নির্দিষ্ট ফলাফল পোর্টালে গিয়ে ‘MBBS Result 2025-2026’ অপশনে রোল নম্বর দিয়ে ফল দেখতে পারবেন। ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট নেওয়ার সুযোগ রয়েছে, পাশাপাশি মেধাতালিকা পিডিএফ আকারেও প্রকাশ করা হয়েছে।






আপনার মতামত লিখুন