খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইসলামিক রিলিফের ৬ অধিকারভোগী পেলেন অদম্য নারী পুরস্কার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ণ
ইসলামিক রিলিফের ৬ অধিকারভোগী পেলেন অদম্য নারী পুরস্কার

ইসলামিক রিলিফ বাংলাদেশের সীড প্রকল্পের ৬জন অধিকারভোগী বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে ‘অদম্য নারী’ পুরষ্কারে ভূষিত হয়েছেন। দুই প্রকল্প উপজেলা কাউনিয়া থেকে মিনারা আক্তার – নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে ও পীরগাছা থেকে পাঁচজন অধিকারভোগী সকিনা বেগম, মোছা: মনজিলা, নুরুন্নাহার খাতুন, মোছা: শেফালি বেগম যথাক্রমে সমাজ উন্নয়নে অবদান, সফল জননী, শিক্ষাক্ষেত্রে সাফল্য,অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন ও নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে এ সম্মাননা অর্জন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অদম্য নারীদেরকে পুরষ্কৃত করেন।

পুরস্কার প্রাপ্তদের মধ্যে নির্যাতনের অভিজ্ঞতা পেছনে ফেলে দৃঢ় সাহস ও পরিশ্রমের মাধ্যমে আন্তনির্ভরশীল হওয়া পীরগাছার হাসি আক্তার জানান, “পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। ভাবিনি, আমার সাহস অন্যদের জন্য অনুপ্রেরণা হবে।”
অনুষ্ঠানের অংশ হিসেবে ইসলামিক রিলিফের কর্মকর্তা ও অধিকারভোগীরা বর্ণিল র‌্যালির মাধ্যমে উপজেলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন। র‌্যালি শেষে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ক্যাম্পেইনের আলোচনায় বক্তারা নারীর অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। ইসলামিক রিলিফ বাংলাদেশের সীড প্রকল্প কো-অর্ডিনেটর শাহাজাদা শরীফ বলেন, “রোকেয়া দিবস ২০২৫ এবং ১৬ দিনের লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সচেতনতা ক্যাম্পেইনের অংশ হিসেবে ইসলামিক রিলিফ নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। এই উদ্যোগের মাধ্যমে আমরা সমাজে লিঙ্গভিত্তিক বৈষম্য এবং সহিংসতা কমাতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছি।”

এছাড়া মোছাঃ সেলোয়ারা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নারীর নিরাপত্তা, অধিকার ও সক্ষমতা বৃদ্ধিতে পরিবার ও সমাজের সমন্বিত ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন। উক্ত আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইসলামিক রিলিফ বাংলাদেশের কর্মকর্তা, অধিকারভোগী ও স্থানীয় উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’