খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কবরস্থান থেকে অস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ
কবরস্থান থেকে অস্ত্র উদ্ধার

নোয়াখালীর আলায়াপুরের একটি কবরস্থান থেকে ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকালে জেলার বেগমগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এরমধ্যে ৫ টি রাইফেল ও ১ টি এলজি রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলায়াপুরে (চন্দ্রগঞ্জ পূর্ব বাজার) অভিযান চালায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ। পরে একটি কবরস্থান থেকে কাগজে মোড়ানো ৬ টি প্যাকেটে উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে ৫ টি রাইফেল ও ১ টি এলজি ছিল।

স্থানীয়রা বলছেন, লক্ষ্মীপুরের পূর্বাঞ্চল খ্যাত চন্দ্রগঞ্জে অসংখ্য অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এসব অস্ত্র উদ্ধার করা জরুরি। অন্যথায়, নির্বাচনে অস্ত্রবাজরা সুষ্ঠু ভোটে বাধা হয়ে দাঁড়াবে। এখানে অস্ত্র তৈরির কারখানাও রয়েছে। গত ১ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশ একটি কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র বিপুল পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এখন সীমান্তবর্তী এলাকা থেকে ৬ টি অস্ত্র উদ্ধার করে। প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো, নির্বাচনের পূর্বে সকল অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় যেন নিয়ে আসে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে চন্দ্রগঞ্জ’র সীমান্তবর্তী এলাকা বেগমগঞ্জ’র একটি কবরস্থানে অভিযান পরিচালনা করা হয়। ভোরবেলা চালানো অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আলায়াপুরের কবরস্থান থেকে উদ্ধারকৃত ৬ টি অস্ত্র জব্দ করা হয়েছে। তবে অস্ত্রগুলো কবরস্থানে কারা রেখেছেন, সেটি জানা যায়নি। তবে পুলিশ কাজ করছে, এরসাথে জড়িতদের খুঁজে বের করতে।

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

ছবি-সংগৃহীত

সিলেটের বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে ওই বিএসএফ সদস্য বিজিবির বিছনাকান্দি বিওপিতে আটক রয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সিলেটের গোয়াইনঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নুর উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। আটকের পর তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

শীর্ষ সংবাদ:
সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি