খুঁজুন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

নির্বাচন সুষ্ঠু করতে পুলিশকে প্রস্তুত রাখবো: লক্ষ্মীপুরের নবাগত এসপি

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ২:৪৬ অপরাহ্ণ
নির্বাচন সুষ্ঠু করতে পুলিশকে প্রস্তুত রাখবো: লক্ষ্মীপুরের নবাগত এসপি

লক্ষ্মীপুরের নবাগত পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, সংসদ নির্বাচনের পূর্বে সরকার তথা পুলিশ বিভাগ নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে এখানে আমাকে পাঠিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রেখে, অবাধ-সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। সে লক্ষ্যে সাংবাদিক ও জেলাবাসীকে নিয়ে কাজ করবো। আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচন (সম্ভাব্য), সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হলে। আমি সফল ও বাস্তবায়ন হবে সরকারের লক্ষ্য।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১২ টায় জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসপি কথাগুলো বলেন।

পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে। অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও মাদকসেবিদের গ্রেফতার করবো। কিশোর গ্যাং নির্মূলে কাজ করবো। পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। থানা ও পুলিশের বিরুদ্ধে’র অভিযোগগুলো দ্রুত সমাধান করা হবে।

আরও বলেন, আমার মোবাইল ফোন চব্বিশ ঘন্টা খোলা থাকবে। যে কোন সময়, যে কোন তথ্য আমাকে সরাসরি জেলাবাসী দিতে পারবেন। আর, নির্বাচন সুষ্ঠু করার যে উদ্দেশ্য আমাদের। সেটি বাস্তবায়নে সাংবাদিক ও জেলার সকল শ্রেণীর মানুষের সহযোগিতা প্রয়োজন। কারন, পুলিশের একার পক্ষে সবকিছু করা বা তথ্য জানা সম্ভব হয়ে উঠে না।
বিগত সময়ে নানাবিদ বিতর্কিত কর্মকাণ্ডে পুলিশের প্রতি মানুষের আস্থা কিছুটা কমেছে। আর, কিছু পুলিশ সদস্য এখনো হয়তো ভুল করতে পারেন। কারন, তারাতো।মানুষ, ভুল হতেই পারে। জেলাবাসীর প্রতি অনুরোধ, ভুলত্রুটির গঠনমূলক সমালোচনা করার এবং পরামর্শ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করবেন। সর্বপুরি আগামী জাতীয় নির্বাচন, সুষ্ঠু ও গ্রহনযোগ্য করতে। যে-ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি গ্রহন করা দরকার। আমি পুলিশ ও জনগণকে সাথে নিয়ে সেটি করে যাবো।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেলl) রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাবরক সভাপতি আ.হ.ম মোস্তাকুর রহমান, কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম স্বপন, জাহাঙ্গীর হোসেন লিটনসহ আরও অনেকে।

পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

সংগৃহীত ছবি

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি মেটাতে প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

 

শীর্ষ সংবাদ:
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ