ডিএসইতে দর পতনের শীর্ষে বাংলাদেশ ওয়েলডিং
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ পয়সা বা ৩.১২ শতাংশ কমেছে।
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড, যার শেয়ার দর ২.২৭ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে রয়েছে ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, যার ইউনিট দর ১.৯৬ শতাংশ কমেছে।
অন্যান্য কোম্পানির মধ্যে জুট স্পিনার্স, রহিম টেক্সটাইল, ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, আজিজ পাইপস, বারাকা পতেঙ্গা পাওয়ার, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও আলহাজ্ব টেক্সটাইলও উল্লেখযোগ্য দর পতনের মুখোমুখি হয়েছে।






আপনার মতামত লিখুন