খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

লক্ষ্মীপুরে দু’হাজার মোটরসাইকেল নিয়ে ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শোভাযাত্রা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে দু’হাজার মোটরসাইকেল নিয়ে ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শোভাযাত্রা

দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা ও পরিবর্তনের পথে অগ্রযাত্রা শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনের জামায়াতের প্রার্থী এ আর হাফিজ উল্যাহ আজ শনিবার প্রায় দুই হাজারের একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন।

২২ নভেম্বর সকাল ৯ টার দিকে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দীর্ঘ ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শোভাযাত্রা শেষ হয় বেলা সাড়ে ১২টার দিকে রামগতি বাজারে গিয়ে থামে

পুরো পথজুড়ে প্রার্থীর সমর্থনে ছিল উচ্ছ্বাস, স্লোগান আর প্রচারণার ব্যানার-ফেস্টুনে সজ্জিত পরিবেশ।

শোভাযাত্রায় কমলনগর ও রামগতি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক নিজ নিজ মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন। শোভাযাত্রার অগ্রযাত্রা চলার সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে বহু সাধারণ মানুষও হাত নেড়ে শুভেচ্ছা জানান। এতে এলাকায় নির্বাচনী আমেজ আরও স্পষ্ট হয়ে ওঠে।

এ,আর হাফিজ উল্লাহ বলেন, দাঁড়িপাল্লা শান্তি ও ন্যায়বিচারের প্রতীক। জনগণ পরিবর্তন ও উন্নয়নের পক্ষে রায় দিতে প্রস্তুত এই শোভাযাত্রা তারই প্রমাণ। তিনি আরও দাবি করেন, রামগতি–কমলনগরের উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার আদায়ে তিনি কাজ করতে চান এবং আগামী নির্বাচন হবে জনগণের প্রত্যাশা পূরণের মোড় ঘোরানোর সুযোগ।

স্থানীয়দের মতে, এ ধরনের বড় পরিসরের মোটরসাইকেল শোভাযাত্রা এলাকায় সম্প্রতি নির্বাচনী উত্তাপ বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন দলও নিজেদের প্রচারণা আরও জোরদার করতে মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে।

পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

সংগৃহীত ছবি

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি মেটাতে প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

 

শীর্ষ সংবাদ:
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ