কুমিল্লার টাউনহলে বিএনপির দলীয় সংঘাত এড়াতে সেনা – পুলিশ মোতায়েন
কুমিল্লা জেলায় বি এন পি এর দুই গ্রুপের একই ভ্যানু (টাউনহলে) জনসভা। জননিরাপত্তায় টাউনহলে সকল জনসভা স্থগিত করে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করেছে জেলা প্রশাসন।
কুমিল্লা ৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে বি এন পি ধানের শীষ প্রতীকে প্রাথমিক ভাবে মনোনীত করে মনিরুল হক চৌধুরীকে। ২০ নভেম্বর তারিখে টাউনহল ময়দানে মনিরুল হক চৌধুরীর জনসভা বাস্তবায়নের ঘোষণা দিলে, একই দিনে একই সময়ে টাউনহল ময়দানে কর্মসূচি ঘোষণা করেন আমিন উর রশিদ ইয়াসিন।
উল্লেখ্য সদর দক্ষিণ ও আদর্শ সদর উপজেলা বিগত সময়ে দুইটি নির্বাচনী আসনের অধীনে ছিল সর্বশেষ সংশোধনী অনুযায়ী সদর ও সদর দক্ষিণ একই আসনের অধীনে চলে আসায় বি এন পি কুমিল্লা জেলা রাজনীতিতে বেড়ে যায় অন্তর্কোন্দল।
দলীয় নমিনেশন না পাওয়া ও একই সাথে কুমিল্লা সদরের রাজনীতিতে পরিচিত মুখ একাধিকবার নির্বাচিত মেয়র “মনিরুল হক সাক্কু” মনিরুল হক চৌধুরীকে সমর্থন দেয়ায় খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বি এন পি এর গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা সত্বেও আমিন উর রশিদ ইয়াসিন অনেকটা কোনঠাসা অবস্থায় আছেন।
সেই প্রেক্ষাপটে সদরের রাজনীতিতে তিনি কোন ছাড় দিবেন না বলে জানিয়েছেন। ফলশ্রুতিতে একই ভ্যানুতে বি এন পি এর দুই গ্রুপের আলোচনা সভা ডাকা হয়। এই ঘটনাকে কেন্দ্রে করে শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করলে প্রশাসন টাউনহলে উভয় গ্রুপের জনসভা স্থগিত করে দেয়। পরস্থিতি নিয়ন্ত্রণে টাউনহল জুড়ে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।






আপনার মতামত লিখুন