ফেনীতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
ফেনীর ফাজিলপুর এলাকায় ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। ভোরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফাজিলপুর মসজিদের পাশের রেললাইনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, লাকী শেখ আহম্মদের বাড়ির কাছে ডাউন লাইনের পাশে যুবকের মরদেহ দেখতে পান এলাকাবাসী। নিহতের বয়স আনুমানিক ১৫ থেকে ১৭ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনাটি নিশ্চিত করে ফেনী জিআরপি পুলিশের ইনচার্জ দীপক দেওয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া কোনো ট্রেনের ছাদে উঠে ভ্রমণের সময় সে নিচে পড়ে মারা গেছে। এখন পর্যন্ত মৃত কিশোরের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ মর্গে রাখা হয়েছে।






আপনার মতামত লিখুন