শ্রীনগরে বিস্ফোরণ পরীক্ষার সময় ভয়াবহ ধস: নিহত নয়
ভারতের জম্মু–কাশ্মীরের শ্রীনগর শহরের কাছে নওগাঁও থানায় জব্দ বিস্ফোরক পরীক্ষা চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৯ জন। শুক্রবার রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকা শোকাচ্ছন্ন হয়ে পড়ে।
স্থানীয় প্রশাসন জানায়, নিহতদের মধ্যে পুলিশের সদস্যসহ ফরেনসিক টিমের কয়েকজন কর্মকর্তা রয়েছেন। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে ঘটনাস্থলেই শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তার মৃত্যু হয়।
পুলিশের তথ্যমতে, সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ বিস্ফোরক নওগাঁও থানায় আনা হয়েছিল। সেগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করার সময় হঠাৎই ব্যাপক বিস্ফোরণ ঘটে।
আহতদের গুরুতর অবস্থায় দ্রুত সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং এসকেআইএমএস-এ ভর্তি করা হয়েছে।
ঘটনার পর উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। বিস্ফোরণের সঠিক কারণ উদঘাটন করতে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং ফরেনসিক টিম নতুন করে তদন্ত শুরু করেছে।






আপনার মতামত লিখুন