খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

এমপি প্রার্থী আরুণীর লিফলেট বিতরণ ও গণসংযোগ

পথসভায় জনতার ঢল
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ণ
এমপি প্রার্থী আরুণীর লিফলেট বিতরণ ও গণসংযোগ

এমপি প্রার্থী আরুণীর গণসংযোগ © স্বদেশ বাংলা সম্পাদিত

নতুন প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক এবং তারেক রহমান এর ৩১ দফা দাবী বাস্তবায়ন কে সামনে রেখে সাবেক মন্ত্রী ও বিএনপি’র মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার এর একমাত্র কন্যা ১৪০-জামালপুর-৪(সরিষাবাড়ী)আসন থেকে ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী সালিমা তালুকদার আরুণী’র গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় জনতার ঢল পড়ে।

শনিবার (১৮ অক্টোবর) ঢাকা যাত্রা শুরু করে আরুণীর দিগপাইত উপ-শহর এলাকায় গাড়ী বহর নিয়ে পৌছলে সর্বস্তরের হাজার হাজার জনগন তাঁকে ফুলেল শুভেচ্ছা ও গণসংবর্ধনায় সংবর্ধিত হন তিনি। এ সময় বাদ্যযন্ত্র,ব্যানার ও মোটর সাইকেল. ঘোড়া সহ বহরের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এলাকাজুড়ে। আরুনী জনসাধারনের নিকট ব্যাপক সাড়াও পাচ্ছেন তিনি। বি

এনপি নেতা আজিজুল কবীর তালুকদার (হুমায়ুন) এর সার্বিক তত্ত্বাবধানে দিগপাইত উপ-শহর পথ সভায় এ্যাডভোকেট আব্দুল বারীক এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে সালিমা তালুকদার আরুণী বক্তব্য রাখেন।

এ সময় আরোও বক্তব্য রাখেন, প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার এর সহধর্মিণী মাহমুদা সালাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ,সাবেক ভিপি শহীদুল্লাহ প্রমুখ।

পথসভায় আরুণী তালুকদার বলেন,“সরিষাবাড়ী মানুষ আমার প্রেরণার উৎস, দলীয় মনোনয়ন পেলে আমার পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তার হাতকে শক্তীশালী করতে সকলের দোয়া , আন্তরিক সহযোগীতা কামনা করে ধানের শীষ প্রতিকের ভোট প্রার্থনা করেন।

আরুনীর সাথে বিভিন্ন এলাকার লোকজন স্বাক্ষাৎ করার জন্য পথিমধ্যে, উপজেলার মহাদান ইউনিয়নের করবাড়ী, সানাকৈর বাজার মহাদান ইউনিয়ন পরিষদ চত্বরে রুকনুজ্জামান রুকন, ফরিদুল ইসলাম ফরিদ, ফয়েজের মোড়, বাউসি বাজার,কামরাবাদ ঝিনাই ফিলিং ষ্ট্রেশন এলাকায় ডোয়াইল ইউনিয়ন বাসীর পক্ষ থেকে ২০টি ঘোড়া ও মোটর নিয়ে সাবেক পৌর সভার নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম মিন্টু, আরিফ হোসেন, তৌহিদুল ইসলাম,রফিকুল ইসলাম, লেবু লেবু, মোতালেব, সুরুজ, আনিছ, গনেশ, ছালাম, আরুনী কে ফুলেল, শুভেচ্ছা জানান।

এ দিকে শিমলা বাজার আমতলা এলাকায় “আমরা সরিষাবাড়ী পরিবারের” পক্ষ থেকে সংগঠনটির সভাপতি মাহবুব আলম (পলাশ), সিনিয়র সহ সভাপতি মাজহারুল ইসলাম (উজ্জল),সহ সভাপতি রবিউল ইসলাম সুমন, হুমায়ুন আহম্মেদ,এনামুল হাসান শান্ত, ফেরদৌস,মোশারফ হোসেন,রফিকুল ইসলাম ক্বারী, সাধারন সম্পাদক সামিরুল ইসলাম মানিক, সিনিয়ন যুগ্ম সাধারন সম্পাদক এবাইদুর হাসান সহ অনেকেই ফুলেল শুভেচ্ছা জানান।

পথসভায় ১০টি স্থানে বিভিন্ন বয়সি নর-নারী উৎসুক জনতার ঢল লক্ষ করা হয়। আরুনীর গনসংযোগ কে সাফল্য করতে বিভিন্ন রাস্তার পাশের্^ শত শত নারী-পুরুষ, শিশু-কিশোর সমবেত হন এবং তাদের মাঝে তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেন এবং তারা শুভেচ্ছা জানান। পথসভা শেষে প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের একমাত্র উত্তরসূরী আরুণী’র পৈতৃক বাড়িতে যান এবং সেখানেও নেতা-কর্মী ও সাধারণ জনগনের সাথে কথা বলেন এবং ঢাকায় ফিরে যান।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন