নারীসহ অনৈতিক অবস্থায় বিএনপি নেতা আটক, এলাকায় উত্তেজনা
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নে এক নারীসহ অনৈতিক অবস্থায় ইউনিয়ন বিএনপির এক নেতাকে আটক করেছে স্থানীয়রা। শনিবার রাত ৯টার দিকে চরআফজল এলাকার বাকের সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাটির পর পুরো গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের বরাত জানা গেছে, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শনি সারোয়ার দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন। শনিবার রাতেও একই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে বাড়ির লোকজন ও এলাকাবাসী তাকে নারীসহ হাতে-নাতে আটক করে।
খবর ছড়িয়ে পড়লে চরগাজী ইউনিয়নে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। স্থানীয়রা একজন রাজনৈতিক নেতার এমন আচরণকে লজ্জাজনক ও অনৈতিক বলে মন্তব্য করেন এবং দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এলাকাবাসী প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।






আপনার মতামত লিখুন