খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

দারিদ্র্যের হার বেড়ে এখন ২৮ শতাংশঃ হোসেন জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৩:২০ অপরাহ্ণ
দারিদ্র্যের হার বেড়ে এখন ২৮ শতাংশঃ হোসেন জিল্লুর রহমান

তিন বছরের ব্যবধানে দেশে দারিদ্র্য কমেনি, বরং উল্টো বেড়েছে। বর্তমানে দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশ বা প্রায় ২৮ শতাংশ। সরকারি হিসাবেই ২০২২ সালে এই হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ।

সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) ‘ইকনোমিক ডায়নামিকস অ্যান্ড মুড অ্যাট হাউজহোল্ড লেবেল ইন মিড ২০২৫’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এই চিত্র উঠে আসে। গবেষণাটি উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।

গবেষণা অনুযায়ী, অতি দারিদ্র্যের হারও বেড়েছে। ২০২২ সালে সরকারি হিসাবেই অতি দারিদ্র্যের হার ছিল ৫ দশমিক ৬ শতাংশ, যা ২০২৫ সালে এসে বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশে। এতে আরও বলা হয়েছে, এখনো ১৮ শতাংশ পরিবার যেকোনো সময় গরিব হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

গবেষণাটি করা হয় গত মে মাসে, যেখানে ৮ হাজার ৬৭টি পরিবারের ৩৩ হাজার ২০৭ জন সদস্যের মতামত নেওয়া হয়।

পিপিআরসি বলছে, বর্তমানে দেশের অর্থনীতি তিনটি বড় সংকটের প্রভাবের মধ্য দিয়ে যাচ্ছে—কোভিড-১৯ (২০২০-২০২২), মূল্যস্ফীতি এবং রাজনৈতিক-অর্থনৈতিক অনিশ্চয়তা।

এ ছাড়া ঘুষ সংক্রান্ত তথ্য তুলে ধরে বলা হয়েছে, গত বছরের আগস্টের আগে সেবা গ্রহণে ৮ দশমিক ৫৪ শতাংশ মানুষ ঘুষ দিয়েছেন। আগস্টের পর এই হার কমে ৩ দশমিক ৬৯ শতাংশে নামলেও পুরোপুরি বন্ধ হয়নি। সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে সরকারি অফিস, এরপর পুলিশ ও রাজনৈতিক নেতাদের।

গবেষণায় দেখা গেছে, শহরের পরিবারগুলোর গড় আয় কমেছে, কিন্তু খরচ বেড়েছে। শহরে মাসিক গড় আয় বর্তমানে ৪০ হাজার ৫৭৮ টাকা, খরচ ৪৪ হাজার ৯৬১ টাকা। ২০২২ সালে শহরের গড় আয় ছিল ৪৫ হাজার ৫৭৮ টাকা।

অন্যদিকে, গ্রামের পরিবারগুলোর গড় আয় কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২০৫ টাকা এবং খরচ ২৭ হাজার ১৬২ টাকা। ২০২২ সালে গ্রামের গড় আয় ছিল ২৬ হাজার ১৬৩ টাকা।

জাতীয় পর্যায়ে পরিবারের গড় আয় মাসে ৩২ হাজার ৬৮৫ টাকা, খরচ ৩২ হাজার ৬১৫ টাকা। ফলে সঞ্চয় প্রায় নেই বললেই চলে।

একটি পরিবারের মাসিক মোট খরচের প্রায় ৫৫ শতাংশ যায় খাবারে। মাসে খাবারের পেছনে খরচ হয় গড়ে ১০ হাজার ৬১৪ টাকা। এ ছাড়া শিক্ষায় ১ হাজার ৮২২, চিকিৎসায় ১ হাজার ৫৫৬, যাতায়াতে ১ হাজার ৪৭৮ ও আবাসনে খরচ হয় ১ হাজার ৮৯ টাকা।

পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার সংগত কারণেই সামষ্টিক অর্থনীতিকে গুরুত্ব দিচ্ছে, কিন্তু এখন প্রয়োজন জনমুখী অর্থনৈতিক পরিকল্পনা। অর্থনীতির আলোচনাকে শুধু জিডিপি ঘিরে সীমাবদ্ধ না রেখে সমতা, ন্যায়বিচার, বৈষম্যহীনতা ও নাগরিক কল্যাণ নিয়ে আলোচনা বাড়ানোর তাগিদ দেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান বাস্তবতায় পাঁচটি ঝুঁকিপূর্ণ ক্ষেত্র বিশেষ গুরুত্ব পাচ্ছে— দীর্ঘস্থায়ী রোগের বেড়ে চলা বোঝা, নারীপ্রধান পরিবারগুলোর দারিদ্র্য, ঋণের চাপ, খাদ্য নিরাপত্তাহীনতা বৃদ্ধি, নিরাপদ স্যানিটেশন সংকট।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং দ্রুত নীতিগত হস্তক্ষেপের প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

হোসেন জিল্লুর রহমান বলেন, দেশে এখন কর্মসংস্থানের ক্ষেত্রে জরুরি পরিস্থিতি বিরাজ করছে। বেকারত্বের বাস্তবতা গভীর আকার ধারণ করেছে। তাই এই মুহূর্তে কর্মসংস্থান নিয়ে বড় ধরনের ভাবনা এবং কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার

সংগৃহীত ছবি

বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসের শুরুতেই স্পিকার এ ঘোষণা দেন।

স্পিকার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। সেটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে। সে অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো।’

ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।  ১৯৪০ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ওসমান গণির সন্তান।

যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি বাকৃবিতে শিক্ষকতা এবং বিশ্বব্যাংকে উচ্চপদে কর্মরত ছিলেন। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১-২০০৬ মেয়াদে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

শীর্ষ সংবাদ:
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী