খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পালাখাল রোস্তম আলী কলেজের সভাপতি হলেন মামুনুর রশিদ মোল্লা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৫:১১ অপরাহ্ণ
পালাখাল রোস্তম আলী কলেজের সভাপতি হলেন মামুনুর রশিদ মোল্লা

চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের কৃতি সন্তান ও ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মামুনুর রশীদ মোল্লা কচুয়ার প্রসিদ্ধ পালাখাল রোস্তম আলী কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার ভাইস-চ্যান্সেলরের অনুমতিক্রমে সাক্ষরিত চিঠিতে এই মনোনয়ন দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ২ (দুই) বছরের জন্য উনাকে কলেজের সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

উল্লেখ করা যায় যে, মো. মামুনুর রশীদ মোল্লা বাংলাদেশের আর্থিক ও সেবাখাতে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন। কচুয়ায় শিক্ষা, সামাজিকতা ও মানব সম্পদ উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

এছাড়া তিনি সিভিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।তার ব্যাংকিং ক্যারিয়ারের সূচনা হয় প্রাইম ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে।পরবর্তীতে তিনি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকে শাখা ব্যবস্থাপক,বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
কলেজটির সভাপতি মনোনিত হয়ে মোঃ মামুনুর রশিদ মোল্লা বলেন, আমার অর্জিত অভিজ্ঞতা, কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে কচুয়া উপজেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে গড়ে তোলাই লক্ষ্য থাকবে।

দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল

ওয়াটা কেমিক্যালস লিমিটেড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮১ শতাংশ।

এছাড়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ, নাভানা সিএনজি, অগ্রণী ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, রিপাবলিক ইন্স্যুরেন্স ও এসকে ট্রিমস দরবৃদ্ধির শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং