মব জাস্টিসের প্রবর্তক বামেরাই—সংবাদ সম্মেলনে ছাত্রশিবির সভাপতি
বাংলাদেশের রাজনীতিতে মব জাস্টিস সংস্কৃতির জন্মদাতা বাম ছাত্রসংগঠনগুলো—এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ।
মঙ্গলবার (৫ আগস্ট) টিএসসিতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বামদের এই আচরণ নতুন নয়। তারা সবসময়ই অন্যদের ওপর তকমা লাগিয়ে বিচারের আগেই জনরায়ে দোষী সাব্যস্ত করার সংস্কৃতি চালিয়ে এসেছে।”
তিনি অভিযোগ করেন, “আজও তারা শেখ হাসিনার ষড়যন্ত্র রক্ষা করতে মাঠে নেমেছে বর্ণচোরার ভূমিকায়। মতিউর রহমান নিজামীসহ জামায়াত নেতাদের বিচারকে তিনি ‘রাষ্ট্রীয় হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দেন। এর জন্য শুধুমাত্র শেখ হাসিনা নন, শাহবাগ ঘরানার ফ্যাসিবাদী গোষ্ঠীও দায়ী।”
ফরহাদ দাবি করেন, “টিএসসিতে ১০-১২টি বাম সংগঠন থেকে মাত্র ২০-২৫ জন এসেছে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। তাদের লক্ষ্য ছিল শিবিরের প্রদর্শনী বানচাল করা।”






আপনার মতামত লিখুন