খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ভাঙনের পর খোলা আকাশের নিচে স্কুল ,চলছে পাঠদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ণ
ভাঙনের পর খোলা আকাশের নিচে স্কুল ,চলছে পাঠদান

যমুনা নদীর ভাঙনে বিলীন হওয়ার আশঙ্কায় ভেঙে ফেলা হয়েছে চর ডাকাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন। এতে ব্যাহত হচ্ছে ওই এলাকার শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। বর্তমানে খোলা মাঠে টিনের ছাউনি দিয়ে চলছে পাঠদান।

১৯৯৭ সালে চিকাজানী ইউনিয়নের চর ডাকাতিয়াপাড়া গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান ৩৩ শতক জমি দান করে এ বিদ্যালয়ের ভিত্তি গড়েন। প্রথমে টিনসেড ঘর থাকলেও ২০১১ সালে নির্মিত হয় দ্বিতল পাকা ভবন। চলতি বছর মে মাসের শেষ দিকে যমুনার ভাঙনে ভবনটি হুমকির মুখে পড়লে তা ভেঙে ফেলা হয়। এরপর থেকে পাঠদান বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি বিবেচনায় এনে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় এক কিলোমিটার দূরে ফারাজি গ্রামে একটি ব্যক্তিমালিকানাধীন জমিতে ২৫ জুন থেকে পাঠদান শুরু করে। তবে খোলা আকাশের নিচে টিনের চালায় ক্লাস করায় শিক্ষার্থীরা নানা দুর্ভোগে পড়ছে।

এছাড়া বিদ্যালয় স্থানান্তর নিয়ে ক্ষোভ জানিয়েছেন চর ডাকাতিয়াপাড়া গ্রামের বাসিন্দারা। তারা বলছেন, বিদ্যালয়টি তাদের অর্থ, শ্রম ও আবেগে গড়া। অন্য গ্রামে স্থানান্তরের ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে অনীহা দেখাচ্ছে। ভোটকেন্দ্রও অন্য ওয়ার্ডে চলে যাচ্ছে, যা নির্বাচনের সময় দুর্ভোগ সৃষ্টি করবে বলে মনে করছেন তারা।

চরবাসী গোলাম মিয়া সোহান বলেন, বিদ্যালয়টি আমাদের চর ডাকাতিয়াপাড়ার, এটিকে এখানেই পুনঃস্থাপন করতে হবে।

শিক্ষার্থীরা  জানায়, দূরের পথ পেরিয়ে স্কুলে যেতে হয়, টিনের চালায় ক্লাস করতেও সমস্যা হয়।

জমিদাতা হাসনা হেনা বলেন, আমার স্বামী মুক্তিযোদ্ধা মতিউর রহমান এ বিদ্যালয়ের জমি দিয়েছেন। প্রয়োজনে আমরা আবার জমি দেব, কিন্তু বিদ্যালয়টি যেন নিজ গ্রামেই পুনঃপ্রতিষ্ঠা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা সিদ্দিকা জানান, বিদ্যালয় কোথায় হবে, তা কর্তৃপক্ষ নির্ধারণ করবেন। আমরা শিক্ষকরা সেই অনুযায়ী কাজ করব।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, বিদ্যালয়টি পুনঃস্থাপনের জন্য শিক্ষক-অভিভাবকদের নিয়ে সমাবেশ হয়েছে। নদী থেকে নিরাপদ দূরত্ব বিবেচনায় এক কিলোমিটার দূরের ফারাজি গ্রামে বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখান থেকে জমি দেওয়ার প্রস্তাব এসেছে, তা নদী থেকে মাত্র ৫০০ মিটার দূরে, যা বিধিমালার আওতায় পড়ে না।

 

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন