আকিজ বশির গ্রুপের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত
দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপ-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঢাকার অভিজাত হোটেল শেরাটনে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব তসলিম মোহাম্মাদ খান, পরিচালক, গ্রুপ এইচআর দিলরুবা শারমীন খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক হেলালুদ্দিন আহমেদ এবং শামছুদ্দিন আহমেদ এফসিএ, সিওও মোহাম্মদ খোরশেদ আলম ও মফিজুল ইসলাম ইরাজ, এবং পরিচালক (ফাইনান্স ও একাউন্টস) মোহাম্মদ জাহিদ হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা ও প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন মোহাম্মদ এজাজুর রহমান।
এতে আকিজ বশির গ্রুপের বনানীস্থ হেড অফিসের সকল কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে আয়োজিত র্যাফেল ড্র-এ প্রথম পুরস্কার আইফোন ১৬ প্রো বিজয়ী হন সহকারী ব্যবস্থাপক (এইচআর) সাজিদুর রহমান।
এমন প্রাণবন্ত আয়োজনে উপস্থিত সকলে আনন্দিত এবং অনুপ্রাণিত হন।






আপনার মতামত লিখুন