খুঁজুন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নির্বাচনে নতুন নেতৃত্ব

সভাপতি আবু বকর সিদ্দীক, রনজক রিজভী সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১১:৫২ অপরাহ্ণ
সভাপতি আবু বকর সিদ্দীক, রনজক রিজভী সাধারণ সম্পাদক

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার দ্বিবার্ষিক নির্বাচন হৃদ্যতা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। তবে এবার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার কারণে নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকা সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার (২০ এপ্রিল) রাতে রাজধানী ঢাকার পল্টন এলাকায় কুষ্টিয়া জেলা সমিতির নিজস্ব ভবনে নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।নবনির্বাচিত সভাপতি হিসেবে দৈনিক সময়ের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক আবু বকর সিদ্দীক এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এইমাত্র ডটকম-এর সম্পাদক ও প্রকাশক রনজক রিজভী। প্রধান নির্বাচন কমিশনার ড. কাজল রশীদ শাহীন আনুষ্ঠানিকভাবে নির্বাচন ফলাফল ঘোষণা করেন। এ সময় কমিশনের অন্যান্য দুই সদস্য খাদেমুল ইসলাম ও রেজাউর রহমান রিজভীও উপস্থিত ছিলেন।নির্বাচনের প্রাক্কালে প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নির্বাচন প্রক্রিয়া, নতুন কর্মকর্তাদের দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।নবাগত কমিটিকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন যে, নতুন নেতৃত্বের অভিষেকে ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে।নতুন কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী (দেশতথ্য বাংলা), সহ-সভাপতি ফরহাদুল ফরিদ (নিউজ টুয়েন্টিফোর), যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন শহীদ মজনু (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক মুন্সি তরিকুল ইসলাম (এইমাত্র), অর্থ সম্পাদক জাফর আহমদ (বাংলা নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজবীর সজীব (অধিকার), দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম (মোহনা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল আলম জয় (জনকণ্ঠ), মহিলা বিষয়ক সম্পাদক শেখ তুনাজজিনা তনু (এটিএন নিউজ)।নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন: আতিক হেলাল (গ্লোবাল টেলিভিশন), আব্দুল্লাহ জেয়াদ (দিনকাল), শাজাহান আকন্দ শুভ (আমাদের সময়), ফারুক হোসেন (দেশটিভি), মহসিন আশরাফ (মাছরাঙা), মাহমুদুল কবির চঞ্চল (দীপ্ত টেলিভিশন), মোঃ জাহিদুজ্জামান (দেশটিভি), ওয়াহিদ আহমেদ উজ্জল (বিটিভি), জহির মুন্না (চ্যানেল আই), সাবিনা ইয়াসমিন (প্রথম আলো)।উল্লেখ্য, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা সংশ্লিষ্ট সাংবাদিকদের মধ্যে একটি শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত, যা পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে আসছে।

সাধারণ সভা, বিদায় সংবর্ধনা ও নতুন কমিটির অভিষেক:
কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২৬) নির্বাচনে কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় অংশগ্রহণকারী ২১ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২৫ এপ্রিল সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনের প্রয়োজন না থাকাসহ কিছু কারণে বর্তমান নির্বাহী পরিষদের সভায় ২৫ এপ্রিলের পরিবর্তে ২৪ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সকাল ১১টায় সাধারণ সভা, বর্তমান কমিটির বিদায় সংবর্ধনা এবং নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

সংগৃহীত ছবি

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি মেটাতে প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

 

শীর্ষ সংবাদ:
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ