খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চাঁদা চাওয়ার অভিযোগ তুলে শিল্পকলার ডিজির পদত্যাগ

হতাশা থেকেই এসব বলছেনঃ সংস্কৃতি উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৫:৪২ অপরাহ্ণ
চাঁদা চাওয়ার অভিযোগ তুলে শিল্পকলার ডিজির পদত্যাগ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ শিল্পকলা একাডেমিতে স্বাধীনভাবে কাজ করতে না পারার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একাডেমির কাজে মন্ত্রণালয় থেকে হস্তক্ষেপের অভিযোগ এনে মঞ্চে প্রকাশ্যে ইস্তফা দিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্টে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, আপাতত বলে রাখি, উনার (সৈয়দ জামিল আহমেদ) বলা অনেকগুলা কথা পুরো সত্য নয়, অনেকগুলা কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল (মোকাবিলা) না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে।

তিনি আরও লিখেছেন, ভালো শিল্পী হওয়া আর আমলাতন্ত্রকে কনফিডেন্সে নিয়ে প্রতিষ্ঠান চালানো দুইটা দুইরকম আর্ট। দ্বিতীয় কাজটা করবার জন্য লাগে ধৈর্য এবং ম্যানেজারিয়াল ক্যাপাসিটি। কলিগদের বুলিং না করে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে অনেক কাজ আদায় করে নেয়া যায়। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে গেলে যে কম্পোজার লাগে, সেটার সাথে কোনো একটা থিয়েটার দলে নির্দেশনা দেয়ার টেম্পারামেন্ট এক না। আমার ফিল্ম ইউনিটে আমি যা করতে পারি, একটা সরকারি প্রতিষ্ঠানে আমি তা করতে পারি না।

সৈয়দ জামিল আহমেদের গুণমুগ্ধ ভক্ত উল্লেখ করে তিনি লিখেছেন, আমি জামিল ভাইয়ের নাটকীয় পদত্যাগ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না কারণ তাতে আমাকে এমন কিছু রেফারেন্স টানতে হবে যেটা তার জন্য অস্বস্তিকর হবে। আমি চাচ্ছিলাম না কারণ আমি তাকে শ্রদ্ধা করি। কিন্তু ফর রেকর্ডস আমাকে আসলে এগুলো বলতেই হবে। আজকে আমাদের অনেকগুলা কাজ আছে। এটা শেষ করে সময় পেলে লিখব।

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

ছবি-সংগৃহীত

সিলেটের বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে ওই বিএসএফ সদস্য বিজিবির বিছনাকান্দি বিওপিতে আটক রয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সিলেটের গোয়াইনঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নুর উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। আটকের পর তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

শীর্ষ সংবাদ:
সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি