খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বজনীন পেনশনকে জনপ্রিয় করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ণ
সর্বজনীন পেনশনকে জনপ্রিয় করার উদ্যোগ

জাতীয় পেনশন কর্তৃপক্ষ নতুন পরিকল্পনা হাতে নিয়েছে, তাতে সর্বজনীন পেনশনের আওতাভুক্ত একজন গ্রাহক অবসরে যাওয়ার পর পেনশনের ৩০ শতাংশ অর্থ এককালীন তুলে নিতে পারবেন। আর পোশাক কর্মী ও প্রবাসীদের জন্য ৬০ বছরের বদলে ৪০ বছর থেকে পেনশন সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। নতুন এসব বিষয় যুক্ত করে সর্বজনীন পেনশন–ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এসব উদ্যোগ কার্যকর বা দৃশ্যমান করতে কয়েক মাস সময় লাগতে পারে বলে  জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এরই মধ্যে এসব পরিকল্পনার বিষয়ে মৌখিক সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি সর্বজনীন পেনশন কর্মসূচিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন। এরপর বিদ্যমান কর্মসূচিগুলোকে আরও কীভাবে গ্রাহকবান্ধব করা যায়, সে লক্ষ্যে কাজ শুরু করেছে পেনশন কর্তৃপক্ষ। সরকারি কর্মচারী ও স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদেরও ধীরে ধীরে পেনশনের আওতায় আনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

বিগত আওয়ামী লীগ সরকার ২০২৩ সালের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন–ব্যবস্থা চালু করে। এ ব্যবস্থায় চারটি কর্মসূচি রয়েছে; এগুলো হলো ‘প্রবাস’, ‘প্রগতি’, ‘সুরক্ষা’ ও ‘সমতা’। প্রবাস শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য। প্রগতি বেসরকারি চাকরিজীবীদের জন্য। সুরক্ষা রিকশাচালক, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতিসহ স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য। আর সমতা নিম্ন আয়ের মানুষের জন্য।

পেনশন কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দেড় বছরে পেনশনের চার কর্মসূচিতে মোট গ্রাহক হয়েছেন ৩ লাখ ৭৩ হাজার ৩৩১ জন। আর চাঁদা জমা পড়েছে ১৬০ কোটি টাকা। এসব টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা আছে। সেই বিনিয়োগ থেকে কিছু মুনাফাও পেয়েছে কর্তৃপক্ষ। তাতে জমা অর্থ বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ কোটি টাকা। পেনশনের চার কর্মসূচির মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক হয়েছেন সমতায়, ২ লাখ ৮৬ হাজার ৪৯ জন। এসব গ্রাহকের চাঁদা জমা পড়েছে প্রায় ৪৪ কোটি ৭৮ লাখ টাকা। এ ছাড়া সুরক্ষা কর্মসূচিতে ৬৩ হাজার ৩৯৯ জন গ্রাহক জমা দিয়েছেন প্রায় ৪৬ কোটি ১১ লাখ টাকা, প্রগতি কর্মসূচিতে ২২ হাজার ৯৩৩ জন গ্রাহক দিয়েছেন ৬৩ কোটি টাকা এবং প্রবাস কর্মসূচিতে ৯৫০ জন গ্রাহক জমা দিয়েছেন প্রায় ছয় কোটি টাকা।

সর্বজনীন পেনশন কর্মসূচি যে দরকার, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। পোশাক খাতের কর্মী ও প্রবাসী বাংলাদেশিদের এই কর্মসূচিতে যুক্ত করার যে পরিকল্পনা করা হচ্ছে, তা ইতিবাচক।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’