মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হলো চরমোনাইয়ের মাহফিল
চরমোনাই দরবার শরীফের তিন দিনব্যাপী বাৎসরিক মাহফিল আখেরি মুনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে। এবারের মাহফিলে আগত ১০ জন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। ইসলাম ধর্মগ্রহণ করেছেন চারজন বলে জানিয়েছে চরমোনাই মাহফিল মিডিয়া উপকমিটি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এবারের মাহফিল।
সমাপনী বক্তব্যে তিনি বলেন, আল্লাহর ভয় যার অন্তরে নেই—এমন সাধারণ মানুষ বা আলেম, মুফতি ও পীরের কোনো মূল্য নেই। সর্বদা নিজেকে নিজে ছোট মনে করতে হবে। আমিত্বভাব ও তাকাব্বুরি পরিত্যাগ করতে হবে। হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। ঘোড়ার মুখে যেভাবে লাগাম থাকে সেভাবে রাগের মুখে লাগাম লাগাতে হবে। সব ধরনের নেশাজাত দ্রব্য থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করতে হবে।
মাহফিল মিডিয়া উপকমিটির সদস্য কে এম শরীয়াতুল্লাহ জানিয়েছেন, মাহফিলে আসা মুসল্লিদের মধ্যে ১০ জন বার্ধক্যজনিত ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) জোহরের নামাজের পর শুরু হয়েছিল বাৎসরিক মাহফিল।






আপনার মতামত লিখুন