খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আওয়ামী বদান্যতার এনসিটিবি চেয়ারম্যান রিয়াজুল চুক্তি ভিত্তিক নিয়োগ পেতে তৎপর

‘আমি গবেষক ও শিক্ষক মানুষ। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি ঠিক করে রেখেছি। অবসরে যাওয়ার পর সেখানে পড়াব। চাকরির মেয়াদ বাড়ানো বা চুক্তিভিত্তিক নিয়োগ নেওয়ার কোনো চেষ্টা আমি করছি না।’ ড. এ কে এম রিয়াজুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ
আওয়ামী বদান্যতার এনসিটিবি চেয়ারম্যান রিয়াজুল চুক্তি ভিত্তিক নিয়োগ পেতে তৎপর

আসছে ২৮ জানুয়ারি, নিয়মিত চাকরির মেয়াদ শেষ করে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাত ধরে বোর্ডে আসা এ কর্মকর্তা পাঁচ বছর ধরে আছেন এ দপ্তরে। কাজ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির সময়ও। তবে, তার সাবেক এক চেয়ারম্যান ও এক সদস্যের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে হয়েছিলেন ওএসডি।

অভিযোগ রয়েছে, সেই ওএসডির ঘটনাকে পুঁজি করে বৈষম্যের শিকার হয়েছেন— এমন দাবি করে ‘আওয়ামী লীগের সুবিধাভোগী’ শিক্ষক ৫ আগস্টের পর ভাগিয়ে নেন সংস্থাটির চেয়ারম্যান পদ। এখন তিনি চুক্তিভিত্তিক নিয়োগ নিতে তোড়জোড় শুরু করেছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসানের দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগের ফাইল ইতোমধ্যে চালাচালি শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে, তার চুক্তিভিত্তিক নিয়োগ ঠেকাতে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকেরা তৎপরতা শুরু করেছেন।

জানা গেছে, গত ৩১ আগস্ট চেয়ারম্যান পদে আসীন হওয়ার পর আওয়ামীপন্থি কর্মকর্তাদের আগলে রাখা, সাবেক মন্ত্রী মোস্তাফা জব্বারের ভাইকে প্রায় দেড় কোটি বই ছাপানোর সুযোগ করে দেওয়া এবং আওয়ামীপন্থি ছাপাখানার মালিকদের বই ছাপানোর কাজ দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন তিনি। এ ছাড়া নিজের পছন্দের প্রতিষ্ঠানকে দিয়ে ছাপানোর কাজ তদারকি করাতে গিয়ে ইচ্ছাকৃতভাবে টেন্ডার কার্যক্রমে বিলম্ব করা, ফলে ৮০ ভাগ শিক্ষার্থীর হাতে এখনও পাঠ্যবই পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে সমালোচনার মুখে শিক্ষা উপদেষ্টা সরাসরি তার নাম উচ্চারণ না করলেও ‘বই ছাপাতে এবার নানা ষড়যন্ত্র হয়েছে’ বলে অভিযোগ করেছেন।

আওয়ামীপন্থি হয়েও যেভাবে ভাগিয়ে নেন চেয়ারম্যান পদ

এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এনসিটিবির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ফরহাদুল ইসলাম। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার চাচা। ভাতিজার লবিংয়ে চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও দুই বছরের চুক্তিতে নিয়োগ পান ফরহাদুল ইসলাম। তিনি পদত্যাগ করলে ৩১ আগস্ট ওএসডিতে থাকা রিয়াজুল হাসানকে এনসিটিবির চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। তিনি বিগত সরকারের সময়ে ‘বৈষম্যের শিকার’ হয়েছেন— এমন দাবি করে এ পদ ভাগিয়ে নেন। এ নিয়ে তখন শিক্ষা প্রশাসনে সমালোচনার ঝড় ওঠে।

একাধিক সূত্রমতে, অধ্যাপক রিয়াজুল হাসান আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তা। তিনি শেরপুর সরকারি কলেজ ও ঢাকার মিরপুর বাঙলা কলেজের অধ্যক্ষ এবং এনসিটিবির সদস্য হিসেবে ১০ বছরের বেশি সময় শিক্ষা প্রশাসনে লোভনীয় পদে চাকরি করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্ররাজনীতি করা রিয়াজুল হাসান এনসিটিবিতে সদস্য (প্রাথমিক) পদ পান সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাত ধরে ২০১৮ সালের ২৫ মার্চ। পরে আরেক শিক্ষামন্ত্রী দীপু মনির সময়ে এ পদে চাকরি করেছেন সাড়ে চার বছর। ২০২৩ সালে এপ্রিল মাসে ওএসডি হন তৎকালীন চেয়ারম্যান ও সদস্য (কারিকুলাম) মশিউজ্জামানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে। সেই ওএসডির ঘটনাকে পুঁজি করে চেয়ারম্যান পদ বাগিয়ে নেন তিনি। এখন আবার চুক্তিভিত্তিক নিয়োগ পেতে জোর তদবির শুরু করেছেন।

যদিও চুক্তিভিত্তিক নিয়োগ পেতে ‘কোনো চেষ্টা করছেন না’ বলে দাবি করেছেন রিয়াজুল হাসান। বলেন, ‘আমি গবেষক ও শিক্ষক মানুষ। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি ঠিক করে রেখেছি। অবসরে যাওয়ার পর সেখানে পড়াব। চাকরির মেয়াদ বাড়ানো বা চুক্তিভিত্তিক নিয়োগ নেওয়ার কোনো চেষ্টা আমি করছি না।’

কে এই রিয়াজুল হাসান

এনসিটিবিতে আওয়ামী শাসনামলের সুবিধাভোগীদের একজন রিয়াজুল হাসান। তার ডাক নাম সম্রাট। তিনি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর মামাতো ভাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বামপন্থি ছাত্রসংগঠন করতেন। পরে হয়ে যান খাস আওয়ামী লীগ। আওয়ামী অনুসারী পরিচয়ে শেরপুর সরকারি কলেজ ও মিরপুর বাঙলা কলেজের অধ্যক্ষও হন।

সংশ্লিষ্ট সূত্রমতে, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি ও হুইপ আতিউর রহমান আতিকের ঘনিষ্ঠজন ছিলেন রিয়াজুল হাসান। অন্যদিকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত মতিয়া চৌধুরীর সঙ্গে রাজনৈতিক বৈরী সম্পর্ক ছিল আতিকের। সেই কারণে রিয়াজুল হাসানকে শেরপুর থেকে অন্যত্র বদলির জন্য তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সুপারিশ করেন মতিয়া চৌধুরী। পরে বাম রাজনীতি করা— এমন পরিচয় দিয়ে ২০১৮ সালে ২৫ মার্চ প্রাইজ পোস্টিং নিয়ে এনসিটিবির সদস্য (প্রাথমিক) হয়ে আসেন তিনি। পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়া দীপু মনির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান রিয়াজুল হাসান। তারা একসঙ্গে একাধিকবার বিদেশ ভ্রমণেও যান। একপর্যায়ে এনসিটিবির সাবেক চেয়ারম্যান ফরহাদ ও সদস্য (শিক্ষাক্রম) মশিউরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি। তারা লবিং করে ২০২৩ সালে ২৭ এপ্রিল রিয়াজুল হাসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করান।

এনসিটিবিতে এখনও বহাল আওয়ামীপন্থি কর্মকর্তারা

৫ আগস্টের পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থেকে আওয়ামীপন্থি কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হলেও ব্যতিক্রম এনসিটিবি। সাবেক ছাত্রলীগনেত্রী ও দীপু মনির ক্যাশিয়ার খ্যাত সচিব নাজমা আক্তারকে সরানো হলেও তার জায়গায় বসানো হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাগনে ফিরোজ আল ফেরদৌসকে। জানা যায়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তার পিএস শাহগীর আলমের সঙ্গেও তার ছিল গভীর সখ্য। তিনি শিক্ষা ক্যাডারের শাহেদুল খবির, রতন কুমার মজুমদার ও নিজামুল করিম সিন্ডিকেটের সদস্য হিসেবে পরিচিত। ২০২১ সালে এনসিটিবি সচিব হওয়ার আবেদনে ১৩ জন আওয়ামী লীগের এমপি-মন্ত্রীর সুপারিশ আনা ফেরদৌস এখন নিজেকে বৈষম্যবিরোধী প্রমাণে মরিয়া।

পাঠ্যবইয়ে ব্যাপক ভুলে বিতর্কিত চেয়ারম্যান

২০২৫ সালের পাঠ্যবই ছাপানো হয়েছে ২০১২ সালের পরিমার্জিত কারিকুলামে। কয়েক দফা পরিমার্জন করার পরও এবার বইয়ে ব্যাপক ভুল ধরা পড়েছে। নতুন বছরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে গল্প-কবিতা, সংকলন এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের নানা বিষয়বস্তু। সেখানে নানা ভুল ও অসংগতি ধরা পড়েছে। বিশেষ করে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল লেখা এবং নবম শ্রেণির একটি বইয়ের গ্রাফিতিতে আদিবাসী শব্দ ব্যবহার সমালোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি আদিবাসী ইস্যুতে এনসিটিবির সামনে হামলার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় বিতর্কের মুখে পড়েছেন এনসিটিবির চেয়ারম্যান।

এ প্রসঙ্গে জানতে চাইলে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পতিত কর্তৃত্ববাদী সরকারের পুনর্বাসনকেন্দ্রে পরিণত হয়েছে কি না, সেটি ভেবে দেখতে হবে।’

“নবম ও দশম শ্রেণির পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ দিয়ে নিজেকে পতিত কর্তৃত্ববাদের দোসর ও পুনর্বাসনকেন্দ্র হিসেবে পরিচয় দিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান। এ সিদ্ধান্তের মাধ্যমে এনসিটিবি প্রমাণ করতে চেয়েছে যে, বাংলাদেশে গত ১৫ বছরের কর্তৃত্ববাদের পতন হলেও এ সংস্থায় কর্তৃত্ববাদের চর্চার পরিবর্তন হয়নি। বরং যৌক্তিক প্রশ্ন উঠেছে যে, এনসিটিবি কি বাস্তবে পতিত কর্তৃত্ববাদের অ্যাজেন্ডা বহাল রাখার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে?”

বছরের প্রথম দিন বই না পাওয়ার নেপথ্যে চেয়ারম্যানের ‘ষড়যন্ত্র’

জানুয়ারি মাসের ১৮ তারিখ পার হয়েছে। এখনও ৭৫ শতাংশ শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে পারেনি সরকার। এজন্য সরকারের বিভিন্ন মহল নানা ষড়যন্ত্রের কথা বললেও বাস্তবে মিলেছে এনসিটিবির চেয়ারম্যান ও তার সহযোগীদের বিতর্কিত কর্মকাণ্ড। শিক্ষার্থীরা যাতে বছরের শুরুতে বই না পায় সেজন্য প্রথমে কোনো কারণ ছাড়াই বইয়ের দরপত্র বাতিল করানো হয়। এতে সরকারের অতিরিক্ত ৭৮৩ কোটি টাকার বেশি অর্থ গচ্চা যায়।

এরপর প্রথম চুক্তি হয় ২৩ ডিসেম্বর। নতুন বছর শুরুর সাত দিন আগে চুক্তি করে এক সপ্তাহের মধ্যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অর্ধেক বই ছাপানোর চাপ দিতে থাকেন চেয়ারম্যান। অথচ পিপিআর অনুযায়ী, চুক্তির পর মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর ৪০ দিন সময় পাওয়ার কথা। কিন্তু সেই সময় না দিয়ে বৈষম্যবিরোধী কিছু ছাত্রকে দিয়ে ছাপাখানার মালিকদের চাপ দিতে থাকেন।

অন্যদিকে, কাগজের কারখানাগুলোতে কাগজ সরবরাহ করার ক্ষেত্রে নানা ধরনের শর্ত জুড়ে দেন চেয়ারম্যান। এভাবে তিনি কৃত্রিম সংকট তৈরি করে বই ছাপা বিলম্বিত করেন। সংশ্লিষ্টদের মতে, চুক্তিভিত্তিক নিয়োগ পেতেই এমন অনৈতিক কর্মকাণ্ড করেন তিনি। তিনি সরকারকে বোঝাতে চেয়েছেন যে, তাকে নিয়োগ না দিলে এবার পাঠ্যবই নিয়ে ঝামেলা তৈরি হবে।

খোঁজ নিয়ে জানা যায়, সর্বশেষ অষ্টম, নবম ও দশম শ্রেণির পাঠ্যবই ছাপাতে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে কার্যাদেশ (নোটিশ অব অ্যাওয়ার্ড বা নোয়া) দেওয়া হয় ১৯ ডিসেম্বর। কার্যাদেশ দিতে সবচেয়ে বেশি দেরি করা হয় নবম শ্রেণির বইয়ের ক্ষেত্রে। যে বইয়ের টেন্ডার প্রক্রিয়া জুন-জুলাই মাসে শেষ করার কথা, সেটি করা হয় ডিসেম্বরের শেষে।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন, ‘চাপ নয়, শিক্ষার্থীদের বইয়ের মতো জাতীয় ইস্যুতে সবার কমিটমেন্ট (দায়বদ্ধতা) থাকা উচিত। সেই জায়গা থেকে প্রিন্টার্সদের বলেছি, জানুয়ারির মধ্যেই যেন সব বই দেওয়া হয়। এখানে চাপের কোনো বিষয় নেই।’

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন