খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মায়ের কোল খালি হওয়ার রাজনীতি বাংলার মানুষ চায় নাঃ চরমোনাই পীর

ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটির সভাপতি আতিকুল রহমান মুজাহিদ ও সাধারণ সম্পাদক মানসুর আহমেদ সাকীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৯:১৫ অপরাহ্ণ
মায়ের কোল খালি হওয়ার রাজনীতি বাংলার মানুষ চায় নাঃ চরমোনাই পীর

মায়ের কোল খালি হওয়ার রাজনীতি বাংলার মানুষ চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন, বিদেশে বেগমপাড়া তৈরি করবেন, বাংলার ছাত্রজনতা দেখতে চায় না। এই পরিবর্তন আমাদেরকেই করতে হবে। এই পরিবর্তনের জন্য যদি আবার রক্তের প্রয়োজন হয়, আমরা রক্ত দেব। সুন্দর দেশ গড়ার জন্য আবার জীবন দেব। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেছেন। 

তিনি বলেন, পিআর সিস্টেমে (আনুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে জাতীয় সরকার হবে। আন্দোলন করার প্রয়োজন হলে আন্দোলন করব। আন্দোলন করে হলেও পিআর সিস্টেম নির্বাচন বাস্তবায়ন করব।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে চরমোনাই পীর বলেন, ‘আপনারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। আপনারা হলেন গণঅভ্যুত্থানের সরকার। আপনাদের কার্যক্রমগুলো অনেকাংশে প্রশ্নবিদ্ধ। আপনাদের দুর্বলতা কোথায়?’

বিএনপিকে উদ্দেশ্য করে চরমোনাই পীর বলেন, ‘যারা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। পিআর নির্বাচন পছন্দ করছেন না। আমি বলব, এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে। আপনারা তো মনে করেন, আপনারা অনেক তাল গাছ হয়েছেন। আসলে আপনাদের পায়ের নিচে মাটি নেই। মাটি সরে গেছে। বাংলাদেশের মধ্যে আর চাঁদাবাজ, দখলকারী, খুনিদের দেখতে চাই না। পরিবর্তন করতে হবে। ভোটের পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘যারা হাজার মায়ের কোল খালি করেছে, তাদেরকে নির্বাচনের জন্য আহ্বান করেছেন। আপনারা কী ইঙ্গিত দিচ্ছেন? এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই। আর আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন? নির্বাচনে তাদেরকে নিয়ে এসে ক্ষমতা দখল করবেন? ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে। আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে।’

ভারত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের পাশে দেশ রয়েছে, নিয়ম ছিল বন্ধুত্বসুলভ আচরণ করবে। কিন্তু তাদের আচরণে বন্ধুত্ব পাই নাই। আর তাদের দোসরদেরকে খুশি করবেন? তাদেরকে নিয়ে আপনারা ক্ষমতা যাবেন? না। এটা কখনো হবে না। হতে দেওয়া যাবে না। পিআর সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে। আপনারা কেন চাচ্ছেন না? আপনাদের ভয় কোথায়?’

তিনি আরও বলেন, ‘পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের ভোটের অধিকার বাস্তবায়ন হবে। বাংলাদেশে জাতীয় সরকার হবে। আন্দোলন করার প্রয়োজন হলে আন্দোলন করব। আন্দোলন করে পিআর সিস্টেম নির্বাচন বাস্তবায়ন করব।’

বক্তব্য শেষে তিনি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করেছেন। এ সময় সভাপতি হিসেবে আতিকুল রহমান মুজাহিদ ও সাধারণ সম্পাদক হিসেবে মানসুর আহমেদ সাকীর নাম ঘোষণা করা হয়েছে।

পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

সংগৃহীত ছবি

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি মেটাতে প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

 

শীর্ষ সংবাদ:
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ