খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

স্বামী-সন্তানকে রেখে ভিক্ষুকের সঙ্গে পালালেন এক নারী

ওই নারী প্রায়ই ভিক্ষুকের সাথে চ্যাট করতেন এবং ফোনে কথা বলতেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
স্বামী-সন্তানকে রেখে ভিক্ষুকের সঙ্গে পালালেন এক নারী

৬ সন্তান ও স্বামীকে ফেলে ভিক্ষুকের সঙ্গে পালিয়ে গেছেন এক নারী। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী। পুলিশও অভিযুক্ত ভিক্ষুকের খোঁজ শুরু করেছে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তরপ্রদেশের হারদোই জেলার ৩৬ বছর বয়সী এক নারী তার স্বামী এবং ছয় সন্তানকে পরিত্যাগ করে একজন ভিক্ষুকের সাথে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্বামী রাজু ভারতীয় ন্যায় সংহিতার ৮৭ ধারার অধীনে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

মূলত এই অভিযোগটি নারীকে অপহরণের সাথে সম্পর্কিত। পুলিশ মামলা রুজু করেছে এবং অভিযুক্তদের খোঁজ করছে বলে জানা গেছে।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ৪৫ বছর বয়সী রাজু বলেছেন, তিনি তার স্ত্রী রাজেশ্বরী এবং তাদের ছয় সন্তানের সাথে হারদোইয়ের হরপালপুর এলাকায় থাকেন। মাঝে মাঝে তাদের পাড়ায় ভিক্ষা করতে আসতেন পঁয়তাল্লিশ বছরের নানহে পণ্ডিত। নানহে নামের ওই ভিক্ষুক প্রায়ই রাজেশ্বরীর সাথে চ্যাট করতেন এবং তারা ফোনে কথাও বলতেন বলেও তিনি জানিয়েছেন।

পুলিশকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রাজু তার অভিযোগে আরও বলেছেন, “গত ৩ জানুয়ারি দুপুর ২টার দিকে আমার স্ত্রী রাজেশ্বরী আমাদের মেয়ে খুশবুকে বলেছিল— সে জামা-কাপড় ও সবজি কিনতে বাজারে যাচ্ছে। পরে সে না ফেরায় আমি তাকে সব জায়গায় খুঁজলাম, কিন্তু তাকে পেলাম না। আমি একটি মহিষ বিক্রি করে যে টাকা পেয়েছিলাম তা নিয়ে আমার স্ত্রী বাড়ি থেকে চলে গেছে। আমার সন্দেহ, নানহে পণ্ডিত তাকে নিয়ে গেছে।”

পুলিশ জানিয়েছে, তারা এখন অভিযুক্ত ভিক্ষুক নানহে পণ্ডিতকে খুঁজছে। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৮৭ ধারার অধীনে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

এই আইনে বলা হয়েছে, “কেউ যদি কোন নারীকে অপহরণ করে বা অপহরণ করে… তবে অভিযুক্তকে দশ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে এবং একইসঙ্গে জরিমানাও দিতে হতে পারে।”

দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪ দশমিক ৩৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা মতিন স্পিনিং মিলসের শেয়ারদর কমেছে ৪ দশমিক ২৭ শতাংশ।

এছাড়া, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, নুরানি ডাইং, হামিদ ফেব্রিকস, আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, সাইহাম টেক্সটাইলস ও ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড দরপতনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল