খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে পাবজি খেলারত তিন কিশোরের করুন মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ
কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে পাবজি খেলারত তিন কিশোরের করুন মৃত্যু

তিন জনেরই কানে ছিল হেডফোন। বাইরের জগতে কী হচ্ছে না হচ্ছে, সে বিষয়ে কারও খেয়াল ছিল না তিন তরুনের। রেললাইনের ওপরে বসে একমনে মোবাইল গেম খেলছিল তারা।

আচমকা ট্রেন এসে পড়ায় রেললাইনের ওপরেই মৃত্যু হয়েছে তিন জনের। তাদের শরীরের ওপর দিয়ে চলে গেছে ট্রেনের চাকা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে।

শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যম বলছে, বিহারের পশ্চিম চম্পারন জেলায় ঘটা এই মর্মান্তিক ঘটনায় নিহত তিন কিশোর হচ্ছে— ফুরকান আলম, সমীর আলম এবং হাবিবুল্লাহ আনসারী। পুলিশ সূত্রে জানা গেছে তারা তিন জনেই রেললাইনের ধারের বস্তি এলাকার বাসিন্দা। অবশ্য ঠিক কোন পরিস্থিতিতে এমন দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বৃহস্পতিবার রেললাইনের একেবারে মাঝ বরাবর বসেছিল তিন কিশোর। কানে হেডফোন দিয়ে মোবাইল গেমে বুঁদ হয়ে ছিল তারা। দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনের শব্দও তাই শুনতে পায়নি তারা। ট্রেন একেবারে কাছে চলে আসার পর আর কিছু করার ছিল না। ফলে তিনজনই একসঙ্গে ট্রেনে কাটা পড়ে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান ওই কিশোরদের পরিবারের সদস্যরা। লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তারা। পরে ঘটনাস্থলে পৌঁছায় রেলপুলিশও।

এ বিষয়ে এসডিপিও বিবেক দীপ বলেন, “মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের জন্য তাদের লাশ পাঠানোর ব্যবস্থা করছি। পরিবারের সদস্যদের বক্তব্যও রেকর্ড করা হবে। কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে।”

তিনি আরও বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে— রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন তারা।”

এদিকে অনিরাপদ পরিবেশে বিশেষ করে রেলপথে মোবাইল গেম খেলার বিপদ সম্পর্কে উদ্বেগ দেখা দিয়েছে। অভিভাবকদের তাদের শিশুদের গেমিং অভ্যাস নিরীক্ষণ করার জন্য এবং ভবিষ্যতে এই ধরনের ট্র্যাজেডি রোধ করতে পাবলিক স্পেসে সতর্ক থাকার গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪ দশমিক ৩৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা মতিন স্পিনিং মিলসের শেয়ারদর কমেছে ৪ দশমিক ২৭ শতাংশ।

এছাড়া, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, নুরানি ডাইং, হামিদ ফেব্রিকস, আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, সাইহাম টেক্সটাইলস ও ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড দরপতনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল