১০০ বছর বয়সে মারা গেছেন জিমি কার্টার
বয়স হয়েছিল ১০০ বছর। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার তিনি। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) মার্কিন এই প্রেসিডেন্ট মারা গেছেন। জিমি কার্টার সেন্টার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর এনবিসি নিউজের।
যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন কার্টার। তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে জর্জিয়ার প্লেইন্সে তার বাড়িতে ‘হসপিস কেয়ার’-এ ছিলেন। সেখানে তিনি তার স্ত্রী রোজালিন কার্টারের সঙ্গে থাকতেন। তবে ২০২৩ সালের ১৯ নভেম্বর মারা যান সাবেক মার্কিন ফার্স্ট লেডি রোজালিন।
এনবিসি নিউজের তথ্যমতে, জিমি কার্টারই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি তার ১০০তম জন্মদিনে পৌঁছেছিলেন।
সূত্র : এনবিসি






আপনার মতামত লিখুন