খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সুদ-ঘুষ নয়, ধার্যকৃত বেতনে না পোষালে ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৭ অপরাহ্ণ
সুদ-ঘুষ নয়, ধার্যকৃত বেতনে না পোষালে ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!

জুমার নামাজের খুতবার আলোচনায় সুদ-ঘুষ ও বেপর্দার বিরুদ্ধে বয়ান করায় মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়ালকে চাকরি ছাড়তে বলা হয়েছে এমন তথ্য সঠিক নয় বলে দাবী করেছেন খোদ ভাইরাল হওয়া ওই ইমাম।

এমন অভিযোগের খবর ভাইরাল হলে শনিবার (২৮ ডিসেম্বর) বাদ জোহর সরেজমিনে কথা হয় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামের বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল আউয়ালের সাথে। মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতিকে জড়িয়ে যে সংবাদটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছেন তিনি।

তিনি বলেন, মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি পুলিশ কর্মকর্তা ইমরান শাহীন চৌধুরীকে কখনো সরাসরি দেখিনি এবং তিনিও আমাকে দেখেননি। আমি তাকে ফোন করলে তিনি উত্তেজিত হয়ে বলেন, আপনি কমিটির অনুমতি না নিয়ে হুজরা খানায় আপনার স্ত্রীকে কেন উঠালেন? আপনার স্ত্রীর কাপড় মসজিদের ওজু খানার সামনে শুকাতে কেন দেন? আপনি চাকুরি ছেড়ে দিবেন। এ ঘটনায় আমি অপমানিত হয়েছি। কারন এগুলো আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যাচার করা হয়েছে। আমি ঘটনাটি শুনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আনাছ আমিনীকে জানালে তিনি গত সোমবার (২৩ ডিসেম্বর) ফরিদগঞ্জ থানায় ইমামের পক্ষে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মাওলানা আব্দুল আউয়ালের দাবী ‘ইমাম সাহেব সুদ-ঘুষ ও হারামের বিরুদ্ধে কথা বলেছেন এটাই তার দোষ’ এমন গুজব পাড়া মহল্লায় ছড়িয়েছেন মূলত ওই মসজিদের মুসুল্লী নিশান, রিপন চৌধুরী ও ফারুক সহ আরো অনেকে।

এদিকে মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও পুলিশ কর্মকর্তা ইমরান শাহীন চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইমাম আব্দুল আউয়ালকে আমি সরাসরি কখনো দেখিনি এবং তিনিও আমাকে দেখেননি। আমি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি। সুদ-ঘুষ আর পুলিশ শব্দ যোগ করলে বিষয়টি দ্রুত ভাইরাল হবে এ জন্য একটি কু-চক্রী মহল গণমাধ্যমে মিথ্যা তথ্য উপস্থাপন করে আমাকে হেয় করার চেস্টা করেছে। উপরোক্ত ঘটনার সাথে আমার নূন্যতম সম্পর্ক নেই।

এদিকে মসজিদ কমিটির সদস্য ফিরোজ চৌধুরী বলেন, আমি ইমাম সাহেবকে চলে যেতে বলেছি। কারণ, আমরা মসজিদে দুজন নতুন হুজুর নিয়োগ দিবো। সে জন্যে হুজুরকে চলে যেতে বলেছি। ওনাকে রেখে আমাদের পোষায় না। ইমাম আব্দুল আউয়ালকে নিয়োগের সময় শর্ত দেয়া হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজের আজান ও নামাজ, জুমার নামাজ, মসজিদ পরিষ্কার, ওযুখানা-টয়লেট পরিস্কার করতে হবে। তিনি সব শর্ত মেনে তখন ১০ হাজার টাকা বেতনে এখানে ইমামতি করতে রাজি হয়েছেন। এখন তিনি মাসের ১০ দিনই থাকেন বাড়িতে। এজন্য গত ১ বছর পূর্বেই তাকে চাকুরি ছেড়ে দিতে বলেছি। কিন্তু তিনি চাকুরি ছেড়ে না দিয়ে উল্টো মসজিদ কমিটি সহ মুসল্লিদের বিরুদ্ধে থানায় মামলা করে বসেছে। আমরা আর এই ইমামকে রাখতে চাইনা।

থানায় লিখিত অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগকারী এবং অভিযুক্ত পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।

এসকল বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত আড়াই বছর যাবত মাওলানা আব্দুল আউয়াল উক্ত মসজিদে পেশ ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন। মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতির বরাত দিয়ে ফিরোজ চৌধুরী ইমামকে মসজিদ থেকে চলে গিয়ে অন্যত্র চাকরি খোঁজার কথা বলেন। ভুক্তভোগী ইমাম বিষয়টি শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনকে জানালে সংগঠনের পক্ষ থেকে মসজিদ সভাপতি সহ ৬ জনকে বিবাদী করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ দায়েরকারী খতিব ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আনাছ আমিনী জানান, ইমামের বিষয়ে আমাদের জানানোর পর আমরা বিষয়টি তদন্ত করেছি। আমাদের কাছে তদন্তকালে মনে হয়েছে ইমামের কোনো দোষ নেই। আমরা বললে ওই ইমাম সাহেব চাকুরী ছেড়ে দিয়ে চলে যাবে। তবে এই মসিজদ থেকে ইতিপূর্বে আরো কয়েকজন ইমামকে কমিটির খামখেয়ালি আচরণের কারণে চাকুরি ছেড়ে যেতে হয়েছে। আমরা চাই যে কোনো ইমামের স্থায়ীকরণ, কোনো ইমামের সাথে অন্যায়ভাবে চাকুরিচ্যতি নয়।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই মসজিদের আরো কয়েকজন মুসল্লি বলেন, মসজিদ কমিটির সদস্য ফিরোজ ইতিপূর্বে আরো কয়েকজন ইমামকে অন্যায়ভাবে মসজিদ থেকে চাকরিচ্যুত করেছে। তাদের মতের বিরুদ্ধে গেলেই হুজুরদের বিদায় করে দেয়া হয়। এদিকে ওই মসজিদের সাবেক দুই ইমামের চাকরিচ্যুত করার কারণও তুলে ধরেন মুসল্লীরা। সাবেক এক ইমাম স্থানীয় এক কিশোরীর সাথে অপকর্মে লিপ্ত হয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে ওই ইমাম বেশ কিছু পুরনো ইমামদের সংঘঠিত করে মসজিদের মুসল্লীদের বিভক্ত করতে উঠে পড়ে লাগেন।

পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

সংগৃহীত ছবি

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি মেটাতে প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

 

শীর্ষ সংবাদ:
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ