খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চাঁদপুরে হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে কম্বল বিতরণ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১১:২১ অপরাহ্ণ
চাঁদপুরে হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে কম্বল বিতরণ

আজ (৭ ডিসেম্বর) চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদি ইউনিয়নের নানুপুর গ্রামের চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি, দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক মির্জা জাকির।

হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর সদর উপজেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও কন্ঠ শিল্পী মৃণাল কান্তি দাস, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রাজনীতিবি মোঃ আরিফুর রহমান।

স্কুলের শিক্ষিকা মাইশা আক্তারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষকা মারিয়া আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী লোকমান পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আক্তার, অনামিকা আক্তার, মিম আক্তার, মুক্তা রানী, মুনমুন আক্তার, হাসান গাজী , জান্নাত আক্তার, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ফটো সাংবাদিক শাহ নেওয়াজ, সহ স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা জাকির বলেন আমি ছোট থেকেই দেখেছি সাংবাদিক রোকনুজ্জামান রোকন সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে এর মধ্যে অন্যতম হলো কোন মানুষ সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে রক্তের প্রয়োজন হলে তাদের পাশে দাঁড়াতো এমনকি কোন মানুষ বিপদে পড়লে তার কাছে আসতো সে আমাদের কাছে নিয়ে আসতো এটা ছোট থেকেই তিনি করে যাচ্ছেন।

অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’