খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটি নিবেদিত প্রথম ঢাকা আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন ২০২৪ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ণ
আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটি নিবেদিত প্রথম ঢাকা আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন ২০২৪ অনুষ্ঠিত

আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটি নিবেদিত প্রথম ঢাকা আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে কনভেশনটি অনুষ্ঠিত হয়।

কনভেনশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ল’ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিচারপতি আলী আসগর খান। তিনি বলেন, যেখানে বৈষম্য সেখানেই মানবাধিকার কর্মীদের প্রতিবাদ করতে হবে। পৃথিবীর যেখানেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে, আমরা থাকব প্রতিবাদ মুখর।

এ সময় ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান, এবিইউর প্রশাসক ও বোর্ড অব গভর্ন্যান্সের চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে এবিইউর ট্রেজারার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদের সঞ্চালনায় আয়োজিত কনভেনশনে স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ব্যারিস্টার আফতাব উদ্দিন আহমেদ।

কনভেনশনে গেস্ট অব অনার হয়ে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আমানুল্লাহ ফেরদৌস, বিচারপতি সিকদার মকবুল হক, বিচাপতি মীর হাসমত আলী, এবিইউর বোর্ড অব ট্রাস্টিজ ও হিডস গ্রুপের চেয়ারম্যান লায়ন ড. হারুন উর রশীদ, নিউজিল্যান্ডের শিক্ষাবিদ ও মানবাধিকার বিশেষজ্ঞ ড. জ্যাক অ্যাডওয়ার্ড অ্যাফরন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম, ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভুঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, এবিইউর ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান শিহাব রিফাত আলম, রোটারিয়ান অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া।

জেনিথ ইসলামি লাইফের সিইও এবং এবিইউর বোর্ড অব ট্রাস্টিজ ড.এস এম নুরুজ্জামান, বীমা কল্যান সোসাইটির চেয়ারম্যান ও মানবাধিকার সোসাইটির ভাইস চেয়ারম্যান লায়ন মো জাহাঙ্গীর আলম, জান্নাত ল্যান্ডমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, নিউজ ২১ বাংলা টিভির পরিচালক এবং এবিইউর বোর্ড অব ট্রাস্টিজ লায়ন জি.এম ইমাম হোসাইন ইমন, এবিইউর বোর্ড অব ট্রাস্টিজ মো মাইন উদ্দিন প্রমুখ

বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ ড. এম শাহজাহান, কর্নেল এসএম ফয়সাল, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ,নতুন বাংলাদেশের সভাপতি উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান, অভিনেতা ডিএ তায়েব, জিয়াউল হক পলাশ, সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভুইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খুরশীদ আলম, পার্বত্য নিউজের সম্পাদক মেহেদী হাসান পলাশ।

আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান এইচএম রেজাউল করিম তুহিন জেআরডি কনস্ট্রাকশনের এমডি মো. জসিম উদ্দিন ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাসরিন বেগম প্রমুখ।

অনুষ্ঠানে সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, লায়ন ড. হারুনুর রশীদ, অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভুইয়া, অভিনেতা ডিএ তায়েব, ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, ক্রীড়া বিশেষজ্ঞ মীর বারেকসহ সাতজনকে ফেলোশিপ অ্যাওয়ার্, এবং সম্মাননা এওয়ার্ড প্রদান করা হয় ড.এস এম নুরুজ্জামান, লায়ন মো,জাহাঙ্গীর আলম, লায়ন জিএম ইমাম হোসাইন ইমন ও ড. হামিদা খানম, বীর মুক্তিযোদ্ধা প্লানচেট লেখক কাপ্তান নূর, মুদ্রন ব্যবসায়ী আলহাজ মো. নুরুল ইসলামকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। পালকী শিল্পীগোষ্ঠী, আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল, আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলসহ বিভিন্ন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা নাচ, গান, অভিনয় করে কনভেনশনকে উৎসবমুখর করে তোলেন। আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি (এবিইউ) আয়োজিত কনভেনশনটিতে মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা ও নিউজ ২১ বাংলা

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন