পাহাড় ধসে কক্সবাজারের একই পরিবারের তিনজন নিহত
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে কক্সবাজারের ঝিলংঝা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকায় পাহাড় ধ্বস ঘটে। এতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আঁখি মনি এবং তার দুই মেয়ে মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।
স্থানীয় এলাকাবাসী জানান, মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশে। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যায়। পরে মধ্যরাতে ওপর থেকে পাহাড় ধসে তার বাড়িতে পড়ে।






আপনার মতামত লিখুন