খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে অ্যাপ ভিত্তিক ‘ইউর শাটল’ সার্ভিস

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে অ্যাপ ভিত্তিক ‘ইউর শাটল’ সার্ভিস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে অ্যাপ ভিত্তিক ‘ইউর শাটল’ সার্ভিস। ‘ইউর শাটল’ সার্ভিসটির প্রতিষ্ঠাতা মো. মিলজার রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা ইতোমধ্যে সার্ভিসের পরিকল্পনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দিয়ে জানিয়েছি। শিক্ষার্থীদের চাহিদা ও সুবিধার কথা চিন্তা করে প্রশাসন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। এটা বর্তমানে অফিসিয়াল প্রসেসিংয়ের মধ্যে রয়েছে। প্রশাসনের চূড়ান্ত অনুমতি পেলে আমরা খুব দ্রুতই এটা ইন্সটল করব।

মিলজার রহমান বলেন, আমরা ২ বছর আগেই ইউর শাটল চালুর চিন্তা করেছিলাম। কিছু সীমাবদ্ধতা ছিল বলে সেটা চালু হয়নি। ইতোমধ্যে ২০টি বিশ্ববিদ্যালয়ে ভেন্ডিং মেশিন এবং ওয়াশিং মেশিন সার্ভিস চালু করেছি যা শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তারই প্রেক্ষিতে অনেক শিক্ষার্থী আমাদেরকে ‘ইউর শাটল’ চালুর দাবি জানিয়েছেন।

কতটি অটো প্রথম ধাপে চালু হবে— জানতে চাইলে তিনি বলেন, এটা মূলত শিক্ষার্থীদের চাহিদা ও ব্যবহারের ওপর নির্ভর করবে। আমরা প্রথমে একটি রুট নির্ধারণ করেছি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার্থীরা এই রুটটি নির্ধারণ করলে আমরা দেখবো রুট অনুযায়ী কতটি শাটল প্রয়োজন। আমরা ১৫-২০ টি শাটল প্রথম দফায় চালু করব যাতে ২-৫ মিনিটের মধ্যেই একজন শিক্ষার্থী তার সার্ভিসটি পেয়ে যান। তবে এর চাহিদা বাড়লে শাটলের সংখ্যা আরও বাড়ানো হবে।

শাটল সার্ভিসের সময়সীমা প্রসঙ্গে মিলজার রহমান বলেন, আমরা এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেইনি। শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে সেটা নির্ধারণ করব। তবে বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে সকাল ৮টায় ক্লাস শুরু হয়। তাই সকাল ৭টা থেকে সার্ভিস শুরু হতে পারে বলে মনে করি।

শাটলে কী প্রযুক্তি ব্যবহার করা হবে— এমন প্রশ্নের জবাবে সার্ভিসটির প্রতিষ্ঠাতা বলেন, শাটলে বেশ কিছু টেকনোলজি ব্যবহার করা হবে যা আমাদের অফিসিয়াল সিক্রেট। আপাতত বিষয়টি আমরা সবার সামনে প্রকাশ করছি না।

জানা যায়, শাটল সার্ভিস চালু হলে শিক্ষার্থীরা শহীদুল্লাহ হল এরিয়া থেকে নীলক্ষেত পর্যন্ত রুটে ৫ থেকে ১০ টাকার মধ্যে যাতায়াত করতে পারবেন। কয়েকটি রুটে ২০-৩০ টি শাটল চলতে পারে। পরে চাহিদা অনুযায়ী শাটলের সংখ্যা বৃদ্ধি করা হবে। সর্বোচ্চ ২-৫ মিনিট অন্তর একজন শিক্ষার্থী এই শাটল সার্ভিস নিতে পারবেন। যেকোনো শিক্ষার্থী ‘ইউর ক্যাম্পাস’ নামের অ্যাপস ডাউনলোড করে এই শাটল সার্ভিস গ্রহণ করতে পারবেন। অ্যাপসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী রিচার্জ করার ব্যবস্থা থাকবে।

এদিকে ‘ইউর শাটল’ সার্ভিস শুরুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে তাদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাসান তারিক বলেন, ঢাবিতে রিকশা ভাড়ার লাগাম টানার কেউ নেই। অল্প একটু যেতেই তারা ২০/৩০ টাকা ভাড়া রাখে। শাহবাগ থেকে নীলক্ষেত যেতে ৫০ টাকা ভাড়া চেয়ে বসে। কার্জন থেকে কলাভবনে আসতেও ৪০ টাকার কমে আসতে চায় না কেউ। এভাবে চলাটা অনেক কঠিন। মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে হাঁটা ছাড়া কোনো পথ খোলা নেই। ‘ইউর শাটল’ যদি চালু হয় তাহলে আমাদের জন্য খুব উপকার হবে। অনেক দূরেও অল্প টাকায় যেতে পারব, আমাদের খরচের পরিমাণও কমে আসবে।

বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থী তাইবা বলেন, আমাদের কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা হল ক্যাম্পাস থেকে দূরে হওয়ায় ক্যাম্পাসে আসা যাওয়ার সময় অনেক দুর্ভোগ পোহাতে হয়। তাছাড়া, নীলক্ষেতে দুইটা সিগন্যাল পার হতে হয়। এদিকে আমাদের বাস সুবিধা তেমন ভালো নয়। বাস কম হওয়ায় আমাদের মাঝেমধ্যেই রিকশায় করে চলাফেরা করতে হয়, যা অনেক ব্যয়বহুল। ফলে অধিকাংশ ছাত্রীই এতদূর ক্লাস করতে হেঁটে যাওয়া-আসা করতে বাধ্য হয়। সেক্ষেত্রে আমাদের এই দুইটা হলের দিকে যদি ‘ইউর শাটল’ সার্ভিস অ্যাভেইলেবল থাকে তবে আমাদের যাতায়াতের দুর্ভোগটা কমবে বলে মনে করি।

এ বিষয়ে ঢাবির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের কাছে ‘ইউর ক্যাম্পাসে’র প্রতিনিধিরা তাদের সার্ভিস চালুর বিষয়ে অনুমতিপত্র দিয়েছে। তাছাড়া, আরও কয়েকটা কোম্পানি আমাদের কাছে তাদের সার্ভিস চালুর বিষয়ে প্রস্তাব দিয়েছে৷ প্রয়োজনে আমরা আরও কোম্পানিকে ইনভাইট করব। তারপর আমরা যাচাই-বাছাই শেষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যেটা সবচেয়ে ভালো সেটার বিষয়ে বিবেচনা করব।

প্রসঙ্গত, এর আগে, ২০১৯ সালের ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুর সমন্বয়ে ক্যাম্পাসে ১০০টি সাইকেল নিয়ে আনুষ্ঠানিকভাবে জোবাইক যাত্রা শুরু করে। ২০২০ সালের ১৪ মার্চ পর্যন্ত মোট ১৬০ দিন চালু ছিল এই সাইকেল সেবা। এত অল্পদিনের মধ্যেই কম খরচ ও উন্নত সেবার জন্য ক্যাম্পাসে তুমুল জনপ্রিয়তা পায় সাইকেলটি রাইডটি।

জো বাইক চলাকালে অতিরিক্ত রিকশা ভাড়া গোনা থেকে সাময়িক রক্ষা পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে করোনা পরবর্তী সময়ে ফের শিক্ষার্থীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। যা নিন্মবিত্ত ও মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা শিক্ষার্থীদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। ‘শাটল সার্ভিস’ চালুর আলোচনা শুরু হতেই শিক্ষার্থীরা ফের আশায় বুক বাঁধছেন।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন