খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ভারতের ত্রিপুরায় বন্যায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ণ
ভারতের ত্রিপুরায় বন্যায় নিহত ২২

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যায় এ পর্যন্ত নিহতের সংখ্যা পৌঁছেছে ২২ জনে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবার এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, বৃহস্পতিবার রাজ্যের শান্তিরবাজার জেলার দেবীপুরের অশ্বিনী ত্রিপুরা পাড়া এলাকা ভূমিধসে ১০ জন নিহত হয়েছেন। এতে মৃতের সংখ্যা ২২ জনে পৌঁছেছে।

প্রসঙ্গত, গত পাঁচ দিন ধরে ভারী বর্ষণে বিপর্যস্ত ত্রিপুরার বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। এরমধ্যেই ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) তাদের পূর্বাভাসে জানিয়েছে, শিগগিরই এই বর্ষণ থামবে না; কারণ বঙ্গোপসাগরের উত্তরাংশে একটি নিম্নচাপ তৈরির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামীকাল থেকে সেটি গঠিত হওয়া শুরু করবে।

আইএমডির পূর্বাভাস বলছে, বঙ্গপোসাগরের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। ফলে এই নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও কয়েকদিন ভারী বর্ষণ হতে পারে ত্রিপুরায়।

রাজ্য প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল বর্ষণ ও বন্যার কারণে গত ৫ দিনে ত্রিপুরার বিভিন্ন এলাকায় মোট ২ হাজার ৩২টি ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যের বিভিন্ন এলাকার অন্তত ১৭ লাখ মানুষ। তাদের মধ্যে বিভিন্ন ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ৬৫ হাজার ৪০০ জন।

বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোমতীর তীরবর্তী অঞ্চল এবং ত্রিপুরার দক্ষিণাঞ্চলীয় জেলাগুলো। বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে লোকজনদের সরিয়ে আনতে দু’টি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন ত্রিপুরার কর বিষয়ক সচিব ব্রিজেশ পান্ডে। রাজ্য সরকার থেকে হেলিকপ্টার দু’টি সরবরাহ করা হয়েছে।

এছাড়া বন্যা উপদ্রুত বিভিন্ন এলাকার লোকজনকে আশ্রয় প্রদান এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার পুরো দায়েত্ব রয়েছে ভারতের সশস্ত্র বাহিনীর আসাম রাইফেলস ইউনিট। বন্যার পানি নেমে যাওয়ার আগ পর্যন্ত রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন