সেতু ভেঙ্গে কনে যাত্রীবাহী গাড়ী খালেঃ নিহত ৯, নিখোঁজ ৩
কনে যাত্রীবাহী একটি মাইক্রোবাস খালে নিমজ্জিত হয়েছে। এতে ৯ জন নিহত হয়েছে। এখনও নিখোঁজ ৩ জন। বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া সেতু ভেঙে মাইক্রোবাসটি খালে ডুবে যায়। শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত সেতুতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান (মিন্টু মল্লিক) বিষয়টি নিশ্চিত করেছেন।
আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর হোসেন ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন।






আপনার মতামত লিখুন