খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ফরিদগঞ্জে ১৩দিন পর কবর থেকে লাশ উত্তোলন

শিমুল হাছান, ফরিদগঞ্জ( চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ
ফরিদগঞ্জে ১৩দিন পর কবর থেকে লাশ উত্তোলন
চাঁদপুরের ফরিদগঞ্জে মৃত্যুর ১৩ দিনপর সেলিম শেখের লাশ উত্তোলন। গতকাল শুক্রবার বিকেলে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন’র উপস্থিতিতে ও ফরিদগঞ্জ থানা পুলিশ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া এলাকা থেকে মৃতের পারিবারিক কবরস্থানে থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
মৃত সেলিম শেখ ধানুয়া গ্রামের শেখ বাড়ির মৃত আব্দুল সাত্তার শেখ’র ছেলে।
জানা যায়, র্দীঘদিন ধরে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের শেখ বাড়ির সেলিম শেখের সাথে স্ত্রী লিপি বেগমের পরিবারিক বিষয়ে ঝগড়া-বিবাদ ছিল। এরই ধারাবাহিকতায় গত ২৩ মার্চ রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। ওই রাতেই আনুমানিক ৩টার দিকে হঠাৎ চিৎকারের শুনে পাশের ঘরের লোকজন এসে দেখেন সেলিম শেখ বসতঘরের মেঝেতে পড়ে রয়েছে। দ্রুত স্থানীয় এক পল্লী চিকিৎসক নিয়ে আসলে তিনি সেলিমকে মৃত ঘোষনা করেন।
পরদিন ২৪ মার্চ সকালে পরিবারের লোকজন দ্রুত তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করে।
এরপরেই শুরু তার মৃত্যু নিয়ে নানা গুঞ্জন। মৃত সেলিম শেখের মাথার মধ্যস্থানে, কানের কাছে ও চোখের নিচে আঘাতের চিহ্ন ছিল বলে স্থানীয়দের মধ্যে তার মৃত্যু নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। এমনকি স্থানীয় লোকজন জানাজার সময়ে লাশের মাথা থেকে রক্ত পড়তেও দেখেন। এলাকার বিভিন্ন জনের কাছ এরকম কথা শুনে সেলিম শেখের বোন ফাতেমা বেগম বাদী হয়ে গত ২৭মার্চ চাঁদপুর আমলি আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তপুর্বক ব্যবস্থা নিতে ফরিদগঞ্জ থানাকে নির্দেশ দেয়।
ফরিদগঞ্জ থানা পুলিশ আদালতের নির্দেশে তদন্তপুর্বক এটি এফআইআর হিসেবে রেকর্ড করে। এরপর মামলার বাদী ফাতেমা বেগম আদালতে লাশ উত্তোলনপুর্বক ময়না তদন্তের জন্য আবেদন করলে আদালত কবর থেকে লাশ উত্তোলনের অনুমতি দেয়। সে অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন’র উপস্থিতিতে ফরিদগঞ্জ থানা পুলিশ শুক্রবার (৫মার্চ) বিকেলে মৃত ব্যক্তির বাড়ির পারিবারিক কবরস্থান থেকে এই লাশ উত্তোলন করে।
এদিকে সেলিম শেখের স্ত্রী লিপি বেগম আদালতে মামলা দায়েরের পর থেকে পলাতক রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, মামলার কথা শুনে গ্রেফতার এড়াতে লিপি বেগম মৃত সেলিম শেখ’র গোয়াল ঘরে থাকা ৪টি বড় গরু বিক্রি করে পালিয়েছেন।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন