খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরে ২৯ লাখ টাকার পণ্য জব্দ, আটক ২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৫:১৪ পূর্বাহ্ণ
চট্টগ্রাম বিমানবন্দরে ২৯ লাখ টাকার পণ্য জব্দ, আটক ২

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, স্বর্ণালংকার এবং মোবাইল ফোনসহ দুবাইফেরত দুই যাত্রীকে আটক করেছে একটি গোয়েন্দা সংস্থা। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২৯ লাখ টাকা।

সোমবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে তাদেরকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা।

আটক দুই যাত্রী হলেন, চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদ শহিদুল আলম এবং মোহাম্মদ আরমান হোসেন।

কাস্টমস সূত্রে জানা গেছে, ওই দুই যাত্রী সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে আবুধাবি ও শারজাহ হতে এয়ার এরাবিয়ার ৩এল-০৬১ এবং জি৯-৫২০ ফ্লাইটে চট্টগ্রাম এসে পৌঁছান। তারা রাজস্ব ফাঁকি দিতে ব্যাগেজে করে ৪৮০ কার্টুন মন্ড ও ইজি লাইট ব্র‍্যান্ডের সিগারেট, ৯৯ গ্রাম স্বর্ণ এবং দুটি মোবাইলফোন নিয়ে এসেছিলো।

বিমানবন্দরের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘ওই দুই যাত্রী ২০ লাখ তিন হাজার ২৮০ টাকার রাজস্ব ফাঁকির অপপ্রয়াস চালিয়েছিলো। কিন্তু আমরা তাদের আটক করতে সক্ষম হই। ব্যাগেজ সুবিধার অতিরিক্ত এবং আমদানি নিয়ন্ত্রিত পণ্য হওয়ায় এসব সিগারেটসহ ব্যাগেজ সুবিধার অতিরিক্ত মোবাইল এবং স্বর্ণালংকার ডিএম মূলে জব্দ করা হয়েছে।’

‘আটক দুই যাত্রী প্রায়ই বিমানে যাতায়াত করে থাকেন। তারা মূলত লাগেজ পার্টির পণ্য পরিবহন করছিলেন। লাগেজে করে এসব পণ্য আমদানির কোন সুযোগ নেই।’ যোগ করেন ওই কর্মকর্তা।

উল্লেখ্য, বৈধভাবে বিদেশে ভ্রমণে গিয়ে ফিরে আসার সময় শুল্ক ফাঁকি দিয়ে যারা বিভিন্ন পণ্য আনার কাজ করে তারা ‘লাগেজ পার্টি’ হিসেবে পরিচিত। দেশের বাজারে দাম বেশি বা সহজলভ্য নয় এমন পণ্য এনে তারা সাধারণত চড়া দামে বিক্রি করে।

দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল

ওয়াটা কেমিক্যালস লিমিটেড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮১ শতাংশ।

এছাড়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ, নাভানা সিএনজি, অগ্রণী ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, রিপাবলিক ইন্স্যুরেন্স ও এসকে ট্রিমস দরবৃদ্ধির শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং